‘থলথলে চেহারায় নায়ক’, বহুবার বডি শেমিং-এর কোপে পড়েন বিজয় সেতুপতি

তাঁর শারীরিক বৈশিষ্ট্যের জন্যে তাঁকে বহুবার সমালোচনার শিকার হতে হয়। এছাড়াও অনুষ্ঠান, সমাবেশ এবং মিটিংয়ে তাঁর পায়ে "চপ্পল" নিয়েও অনেক কটাক্ষের শিকার হতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা বা সিরিয়াল হোক, দর্শকদের চোখে নায়ক-নায়িকার চেহারার বর্ণনা সবসময় সুঠাম, আর তা না হলেও শুরু হয়ে যাবে দেদার বডি শেমিং-এর ট্রোলিং। এটাই এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ সব বিষয়কে একেবারেই গা করেন না তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। দিব্য চর্বিযুক্ত ফিগার, এক্কেবারে সাদামাটা হয়েই রাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু দর্শকদের ট্রোলিং তাঁকে কী কখনও প্রভাবিত করেছে? ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন এই দক্ষিণী তারকা। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে অভিনেতার দ্বিতীয় হিন্দি ছবি ‘Merry Christmas’, যেখানে তিনি ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন। জওয়ানে অভিনেতা নেগেটিভ চরিত্রে অভিনয়ের করলেও তাঁর অভিনয়ে মুগ্ধ গোটা দেশ। যাই হোক, সবসময়ই চেনা ছন্দের উল্টোদিকে হাঁটতে ভালবাসেন অভিনেতা।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা জানালেন অনেকবার বডি শেমিং-এর কোপে পড়েছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্র অভিনেতার সাধারণ চেহারা সুঠাম হবে, এটা দেখতেই পছন্দ করেন দর্শক, কিন্তু বিজয় স্বীকার করেছেন যে, তাঁর শারীরিক বৈশিষ্ট্যের জন্যে তাঁকে বহুবার সমালোচনার শিকার হতে হয়। এছাড়াও অনুষ্ঠান, সমাবেশ এবং মিটিংয়ে তাঁর পায়ে “চপ্পল” নিয়েও অনেক কটাক্ষের শিকার হতে হয়। একটি সময়ের কথা স্মরণ করে অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমি বহুবার বডি শেমিংয়ের শিকার হয়েছি। আজ আমি যেখানেই যাই, আমাকে গ্রহণ করা হয়, এটি একটি আশীর্বাদ। আমার দর্শকদের ধন্যবাদ যে এখন তাঁরা আমাকে নিয়ে খুশি। আমার অভিনয়ই আমাকে পরিচয় দিয়েছে। আমি এটা আশা করিনি।”

কথোপকথনে বিজয় সেতুপতি কীভাবে পোশাক পরতে পছন্দ করেন তাও বলেছেন। অভিনেতার বক্তব্য, তিনি অনুভব করেন যে তাঁকে পোশাক দ্বার বিচার করা হচ্ছে। কিন্তু তিনি আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন। কখনও কখনও লোকেরা বলে তিনি শোঅফ করছি, কখনও কখনও তারাই বলে তিনি খুব সাধারণ। তিনি সত্যিই চপ্পল পরতেই সচেতন, তাই কোনো ধরনের অনুষ্ঠান বা অনুষ্ঠানে না যাওয়ার চেষ্টা করেন। মেরি ক্রিসমাস ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি। শ্রীরাম রাঘবন পরিচালিত, রোমান্টিক-থ্রিলার মুভিটিতে আরও অভিনয় করেছেন টিনু রাজ আনন্দ, সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্না, রাধিকা আপ্তে এবং অশ্বিনী কালসেকার। ছবিটি দুটি ভাষায় মুক্তি পাবে, তামিল ও হিন্দি।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে