অশ্বমেধের মতো ছুটে সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা কয়েকদিন ধরে ঝিমিয়ে থাকার পরে সপ্তাহের শেষ কর্মদিবসে এসে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ারবাজার। একদিনেই ৮৪৭ সূচক বেড়েছে সেনসেক্সের। আর নিফটি বেড়েছে ২৪৭ সূচকের বেশি। ৭২,৫৬৮.৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স আর নিফটি বন্ধ হয়েছে ২১,৮৯৪.৫৫ সূচক নিয়ে।

চলতি বছরের শুরু থেকেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে শেয়ারবাজার। ৭২ হাজারের গণ্ডি পেরিয়েও থিতু হতে পারেনি। আর বাজারের ঝিমিয়ে পড়া দশা থেকে হতাশ হয়েছিলেন বিনিয়োগকারীরাও। গতকাল বৃহস্পতিবার ৭১,৭২১.১৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন চারশোর বেশি পয়েন্ট নিয়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়েই লেনদেন শুরু হয়েছিল। শুরুর সামান্য পরে খানিকটা নিম্নমুখী হলেও সেই ধাক্কা সামলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে সেনসেক্স। মূলত তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের কারণেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এক সময়ে চড়তে চড়তে ৭২ হাজার ৭২০ সূচক অতিক্রম করে গিয়েছিল সেনসেক্স। যদিও বাজার বন্ধের খানিক আগে খানিকটা নিম্নমুখী হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৭২০.৯৬ পয়েন্ট আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৯৮২.২৯ পয়েন্ট। বাজার বন্ধের সময় আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবারের তুলনায় ৮৪৭.২৭ পয়েন্ট বাড়তি নিয়ে ৭২,৫৬৮.৪৫ সূচকে বন্ধ হয়। সেনসেক্সের প্রথম সারিতে থাকা ৩০ সংস্থাই সবুজ জোনে থেকে লেনদেন শেষ করেছে।

দালাল স্ট্রিটে এদিন দুরন্ত পারফরম্যান্স করেছে তথ্য প্রযুক্তি সংস্থা। তৃতীয় ত্রৈমাসিকে আশাপ্রদ লাভের মুখ না দেখতে পারলেও নারায়ণমূর্তির সংস্থার উপরে আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯৩ শতাংশের বেশি। টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ার দরও ৪ শতাংশের উপরে বেড়েছে। তথ্য প্রযুক্তির পাশাপাশি আবাসন শিল্প এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে