আমির কন্যার রিসেপশনে ২,৫০০ অতিথি, খানাপিনার এলাহি বন্দোবস্থ

আজ ১৩ জানুয়ারি মুম্বইতে বসতে চলেছে ইরার গ্র্যান্ড রিসেপশন। বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) ভেন্যুতে বসবে তাঁদের রিসেপশন। যেখানে উপস্থিত থাকবেন ২৫০০ জনেরও বেশি অতিথি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরু থেকেই খান পরিবারে খুশির মরসুম। বিয়ে হয়ে গেল সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের। ২০২২ সালে ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরের সঙ্গে বাগদান হয় ইরার। যিনি ছিলেন আমির খানেরও ফিটনেস প্রশিক্ষক। যাই হোক, ২০২০ সালের করোনা লকডাউনের সময়ে প্রেম হয় ইরা-নুপূরের। সেই বিয়ে ২০২৪ সালে এসে পূর্ণতা পেল। ৩ জানুয়ারি মুম্বইতেই আইনি বিয়ে সারেন ইরা-নুপূর। মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব দাপটের সঙ্গে পালন করেছেন আমির খান। তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা।

যদিও তাঁদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ২০২১ সালে বিচ্ছেদ হয়ে গেছে আমিরের। কিন্তু সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমিরের। ইরার রেজিস্ট্রি বিয়ে থেকে শুরু করে রাজস্থানের উদয়পুরে বসা সামাজিক বিয়ের ছবি ও ভিডিও সবটা এখনও সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। উদয়পুরে প্রায় ৬ দিন ব্যাপী চলেছে, ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। খ্রিস্টান মতে ১০ জানুয়ারি মাত্র ২৫০ অতিথির উপস্থিতিতে বিয়ে হয় ইরার। সেখানে আমির খান ও রীনা দত্তের মেয়ের পাশাপাশি থাকার ছবি, ভিডিও সবটাই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

কথা অনুযায়ী, আজ ১৩ জানুয়ারি মুম্বইতে বসতে চলেছে ইরার গ্র্যান্ড রিসেপশন। বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) ভেন্যুতে বসবে তাঁদের রিসেপশন। যেখানে উপস্থিত থাকবেন ২৫০০ জনেরও বেশি অতিথি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, অতিথিদের জন্য নয়টি বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করা হবে। লখনউ, মহারাষ্ট্রীয় খাবার, গুজরাতি খাবারও থাকবে মেনুতে। অতিথিদের মধ্যে থাকতে পারেন, শাহরুখ খান থেকে সলমান খান, আম্বানিরা, কাপুররা, ভাট, দেওলরাও। আম্বানিরা অতিথিদের থাকার জন্য এনএমএসিসি-তে স্থান দিয়েছেন।” বিয়ের দিন ইরার বাবা-মা আমির খান এবং রীনা দত্ত তাঁকে বিয়ের করিডোরে নিয়ে যান। আমির খানের ইরার ঘোমটা ঠিক করার একটি ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে