ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপজয়ী কোচ পেরেইরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যানসারে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। সম্প্রতি পরিবারের তরফ থেকে এই ক্যানসার আক্রান্তের খবর সামনে আনা হয়েছে। চার মাস ধরে রক্তের ক্যানসারে ভুগছেন তিনি। ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে কোচ হিসাবে ব্রাজিলকে জিতিয়েছিলেন পেরেইরা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপজয়ী কোচের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সেইসঙ্গে তাঁর চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পেরেইরার স্বাস্থ্যের ইতিবাচক উন্নতি হচ্ছে। ফেডারেশনের সভাপতি এলনালদো রডরিগেজ পেরেইরার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

১৯৬৭ সালে কোচিং কেরিয়ার শুরু করেন ব্রাজিলিয় কোচ পেরেইরা। এরপর ১৯৭০ সালে ব্রাজিলের ফিটনেস কোচের দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় দফায় ব্রাজিল দলের দায়িত্ব নেন পেরেইরা ১৯৯১ সালে। এরপরই ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন তিনি। তৃতীয়বার কোচ হিসাবে দায়িত্ব নেন ২০০৩ সালে। ২০০৬ সালে বিশ্বকাপে ব্যর্থতার পর কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন পেরেইরা। ২০২০ সালে জুন মাসে কোচিংয়ের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন পেরেইরা।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক