বিধানসভায় ‘মহারানি’র শুটিং, ধিক্কার প্রাক্তন মুখ্যমন্ত্রীর, জবাব হংসল মেহতার

অভিনেতা এবং নির্মাতারা কীভাবে জম্মু ও কাশ্মীরকে ব্যবহার করছেন? যেখানে একসময় সকল দল, ধর্ম এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বিষয়ে আইন তৈরি করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই বলিউড ছবি নিয়ে শুরু হয় রাজনৈতিক কোন্দল। কখনও ছবির কাহিনী, আবার কখনও গান, কখনও পোশাক, কখনও তারকা, আবার কখনও শুটিং কোথায় হয়েছে, তা নিয়েই মাঝে মধ্যে বিতর্কের ঝড় ওঠে। মাঝে মধ্যে তা গড়ায় আইন পর্যন্তও। এই কারণে কখনও কখনও ছবির মুক্তিও বন্ধ হয়ে যায়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল হুমা কুরেশি অভিনীত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মহারানি’। যেটির কিছু দৃশ্য শুটিং করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা কমপ্লেক্সে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। সিরিজের নির্মাতা ছিলেন হংসল মেহতা। ছবির ৫ বছর পর শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিধানসভা কমপ্লেক্সের অভ্যন্তরে হুমা কুরেশির মহারানির শুটিংয়ের তীব্র নিন্দা করেছেন এবং এটিকে সম্পূর্ণ লজ্জাজনক বলে অভিহিত করেছেন।

পাশাপাশি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীককে একই সেটে সীমাবদ্ধ করার অভিযোগও তুললেন। এমনকি সিরিজে মুখ্যমন্ত্রীর ভূমিকায় একজন অভিনেত্রীকে দেখানোর জন্যেই তিনি বিরক্তি প্রকাশ করেছেন।শুক্রবার মহারানির শ্যুটিং থেকে কিছু ছবি শেয়ার করে ওমর লিখেছেন, “অভিনেতা এবং নির্মাতারা কীভাবে জম্মু ও কাশ্মীরকে ব্যবহার করছেন? যেখানে একসময় সকল দল, ধর্ম এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বিষয়ে আইন তৈরি করেছিলেন। সেখানে বিজেপি সরকার দ্বারা পরিচালিত জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র দুর্বল হয়ে আসছে। ৬ বছর ধরে বিজেপি মুখ্যমন্ত্রী এখানে রাজত্ব করছে, কিন্তু সে কোনও ভূমিকাই পালন করতে পারেনি, ফেক মুখ্যমন্ত্রী!”

এরপর ওমরের টুইটের জবাবে হংসল মেহতা লিখেছেন, “এটা লজ্জার বিষয় হবে কেন? গণতন্ত্র বা ‘গণতন্ত্রের মা’কে অপমান করে কোনও সিরিজের চিত্রায়ন করা যায়না? বিশ্বের দেশগুলিতে, আমাদের শুটিংয়ের জন্য পাবলিক প্লেস, সরকারি ভবন, কাউন্সিল হল ইত্যাদি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এই অপ্রীতিকর মনোভাবের কারণেই ভারতকে একটি বন্ধুত্বহীন শুটিং লোকেশন হিসাবে বিবেচনা করা হয়। তাই আমরা প্রায়শই বিদেশে শুটিং করতে পছন্দ করি। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু এটা খুবই অসম্মানজনক।” উল্লেখ্য, মহারানিতে হুমা কুরেশি বিহারের মুখ্যমন্ত্রী ভীমার স্ত্রী রানী ভারতীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তার চরিত্রটি রাবড়ি দেবী দ্বারা অনুপ্রাণিত ছিল।এতে আরও অভিনয় করেছিলেন সোহম শাহ, অমিত সিয়াল, কানি কুসরুতি, অনুজা সাথে এবং ইনামুলহক। শোটির শুটিং হয়েছে বিধানসভা জম্মু কমপ্লেক্সেও।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?