Loading live market data...
Loading active stocks...
Connecting...

রামমন্দিরের ১৫ মিনিট দূরত্বে ১৪.৫০ কোটির জমি কিনলেন অমিতাভ

অভিনেতার ১৫ কোটি টাকার জমি কেনার খবর নিছকই অবাক করার মতো নয়। দাবি, বিগ বি ১০,০০০ বর্গফুট প্লটে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ জানুয়ারি আচমকাই অক্ষয় কুমারের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে মেগাস্টার অমিতাভ বচ্চন জানান, সপ্তাহ খানেক আগেই তাঁর একটি হাতের কব্জিতে অস্ত্রোপচার হয়েছে। তবে কেন, কী হয়েছে তাঁর তা কিছুই বিস্তারিত জানান নি অভিনেতা। আর অভিনেতার এই পোস্টের পরেই শুরু হয়ে গিয়েছে ভক্তদের চিন্তা, হঠাৎ কী হল সুপারস্টারের তা নিয়েই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও ছবিগুলি ছিল ISPL-এর বিজ্ঞাপনের শুটিংয়ের দৃশ্য। যেখানে অক্ষয় কুমার এবং তামিল সুপারস্টার সুরিয়াও অভিনয় করেছেন। আসলে এরা তিনজনেই ISPL-এ একটা একটা করে টিম কিনেছেন। যাই হোক, এই পোস্টের পরেই অভিনেতা আরও একটি পোস্ট করেন।

যেখানে জানান, অযোধ্যায় তিনি একটি ১৫ কোটির ফ্ল্যাট কিনেছেন। সেই পোস্টটিও এখন ঝড়ের বেগে ভাইরাল। একের পর এক সম্পত্তি যোগ করছেন নিজের কয়েক শোর কোটির সম্পত্তিতে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের পবিত্রকরণ দিবস, যার জন্যে কয়েক যুগ ধরে অপেক্ষা করছিলেন রাম ভক্তরা। শ্রীরাম জন্মভূমিতেই তৈরি হল রামমন্দির। যদিও এখনও মন্দিরের কাজ সম্পন্ন হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হয়ে যাবে। ১৬ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি ‘রাম লালা’র ‘প্রাণ প্রতিষ্ঠা’ দিবস। যেখানে উপস্থিত থাকবেন দেশের একাধিক মহলের বিশিষ্ট অতিথিরা। প্রায় ৭,০০০ অতিথির আমন্ত্রণ রয়েছে এই অনুষ্ঠানে। তাতে অমিতাভ বচ্চন এবং অমিতাভ বচ্চন সবাই থাকবেন। জানা গিয়েছে, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগেই তিনি সেখানে ১৪.৫০ কোটি টাকা মূল্যের একটি জমকালো জমি কিনেছেন। উত্তরপ্রদেশের রাম নগরীতে বিশাল প্লট কিনেছেন।

রামমন্দিরের জন্যে এই মুহূর্তে ইউপিতে জমি ও প্লটের দাম আকাশছোঁয়া। সুতরাং বোঝাই যাচ্ছে, অভিনেতার ১৪.৫০ কোটি টাকার জমি কেনার খবর নিছকই অবাক করার মতো নয়। দাবি, বিগ বি ১০,০০০ বর্গফুট প্লটে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন। দ্য সরায়ু প্লটে জমি কিনেছেন তিনি। দ্য সরায়ুর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সম্পত্তিটি রাম জন্মভূমি মন্দির থেকে মাত্র ১৫ মিনিট দূরে অবস্থিত এবং পবিত্র সরায়ু নদীর তীরে গড়ে উঠছে, যেখান থেকে এটির নাম এসেছে। অমিতাভ বচ্চন এখনও পর্যন্ত তাঁর সমকালীন সকল অভিনেতার তুলনায় বলিউডের সবচেয়ে সফল অভিনেতা। তার মোট সম্পদের মূল্য ১০০০ কোটি টাকার ওপরে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের