রামলালার ভোগের জন্য ১,২৬৫ কেজি ওজনের লাড্ডু তৈরি করছেন হায়দরাবাদের নাগাভূষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। হায়দ্রাবাদের নাগভূষণ রেড্ডি নামে এক ব্যক্তি অযোধ্যা রাম মন্দিরের জন্য ১,২৬৫ কেজির একটি লাড্ডু তৈরি করেছেন। ১৭ জানুয়ারি হায়দ্রাবাদ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া হবে এই লাড্ডুটি। এটিকে একটি রেফ্রিজারেটেড কাচের বাক্সে বহন করা হয়।

নাগভূষণ রেড্ডি বলেন, ‘প্রায় ৩০ জন মানুষ এই লাড্ডু প্রস্তুত করতে ২৪ ঘন্টা ধরে একটানা কাজ করেছেন। ২০০০ সাল থেকে শ্রীরাম ক্যাটারিং নামে আমার একটি ক্যাটারিং সার্ভিস রয়েছে। যখন রাম জন্মভূমি মন্দিরের ভূমি পূজা চলছিল, তখন আমরা নিজেরাই ভেবেছিলাম যে শ্রীরামকে কী উৎসর্গ করা যেতে পারে। পরে ঠিক হয় উদ্বোধনের দিন থেকে মন্দির খোলার দিন পর্যন্ত আমরা প্রতিদিন ১ কেজি লাড্ডু দেব।”

১,২৬৫ কেজি লাড্ডু  নিয়ে মিষ্টি মাস্টার দুশাসান বলেন, “আমি খুব খুশি। এবারই প্রথম এত বড় কাজ পেলাম। আমরা অনেক পরিশ্রম করে এটা করেছি। আমরা এই লাড্ডুটি এমনভাবে তৈরি করেছি যাতে ভ্রমণের সময় এটি কোনওভাবেই ক্ষতিগ্রস্থ না হয়।‘

বৈদিক পণ্ডিত আচার্য শ্রী গণেশেশ্বর শাস্ত্রী দ্রাবিড় জানিয়েছেন, অযোধ্যায় সপ্তাহব্যাপী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার শ্রী রাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে ভগবান রাম লালার মূর্তি পরিদর্শন করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।  

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের