বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ রুখতে বিনোদনের ব্যবস্থা করলেন ড্রামার শিবমণি

সম্প্রতি কেরলের কোচি বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে ৪০ মিনিটেরও বেশি দেরি হওয়ায় তাঁরা অপেক্ষা করতে বাধ্য হন। ড্রামার শিবমণিও ফ্লাইটের একজন যাত্রী ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে হাড় কাঁপুনি শীত। ভোর হচ্ছে ঘন কুয়াশায়, যা শীতকালের অন্যতম বিশেষত্ব। কিন্তু এ বছরের শীতকালীন কুয়াশা একটু বেশিই সাধারণ মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ঘন কুয়াশার ছোবলে ঘন ঘন ব্যহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। যার ফলে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ভুগছেন। গত কয়েকদিন ধরে বিমানের বিলম্ব হওয়ায় বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীকূলকে। দিন দুয়েক ধরেই এই ঘটনাগুলি খবরের শিরোনামে রয়েছে। আসলে প্রকৃতির খামখেয়ালির কাছে সবাই অপদস্থ। ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে করতে স্বাভাবিকভাবেই অপেক্ষার বাঁধ ভাঙছে যাত্রীদের। সেই কারণেই একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন তাঁরা। গত কয়েক সপ্তাহে চলচ্চিত্র ব্যক্তিত্ব-সহ ক্ষুব্ধ যাত্রীরা প্রদত্ত বিমান পরিষেবাতে হতাশা প্রকাশ করেছেন। এবার বিমানবন্দরের বিলম্বকে বিনোদনে পরিণত করতে একেবারে দেবদূতের মতো আবির্ভাব হলেন ভারতীয় সঙ্গীত মহলের জনপ্রিয় ড্রামার বাদক শিবমণি।

সহযাত্রীদের সঙ্গে শিবমণিও লাগেজের জন্য অপেক্ষা করছিলেন। সম্প্রতি কেরলের কোচি বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে ৪০ মিনিটেরও বেশি দেরি হওয়ায় তাঁরা অপেক্ষা করতে বাধ্য হন। ড্রামার শিবমণিও ফ্লাইটের একজন যাত্রী ছিলেন। এরপর যাত্রীদের কথা ভেবে তিনি অপেক্ষমাণ যাত্রীদের বিনোদন দেওয়ার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে একটি সহ-যাত্রী ধাতব পরিবাহককে ড্রাম বাজাতে শুরু করেন। শিবমণির এই ১৭ সেকেন্ডের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি ‘হুম্মা হুম্মা’ গানটি বাজিয়ে ছিলেন। এদিন শিবমণিকে সবুজ কুর্তা এবং ডেনিম প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে, তার চোখে সানগ্লাস এবং মাথায় সবুজ কাপড় ছিল।

শিবমণি, সাধারণত তার মঞ্চ নাম ড্রামস শিবমণি। তিনি একজন ভারতীয় তালবাদক। তিনি ঢোল, দরবুকা, উদুকাই, ঘটাম এবং কাঞ্জিরা সহ অনেক যন্ত্র বাজান। তিনি এ আর রহমানের প্রধান তালবাদক ছিলেন। ছোটবেলা থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু। ২০১৯ সালে, তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। শিবমণি তামিলনাড়ুর অনেক ফিল্ম স্কোর কম্পোজারদের জন্য ড্রাম বাজিয়েছেন। তিনি ‘রোজা’, ‘রং দে বাসন্তী’, ‘স্বদেশ’, ‘তাল’, ‘লাগান’, ‘দিল সে..’, ‘গুরু’, ‘কাবুল এক্সপ্রেস’ এবং ‘রকস্টার’ সহ অনেক ভারতীয় চলচ্চিত্রের জন্য ড্রাম বাজিয়েছেন। ‘ছাইয়া চাইয়া’ এবং ‘নাদান পারিন্দে’ এর মতো একাধিক গানের অবদান রেখেছেন। এদিকে দিন কয়েক আগে দিল্লি-গোয়া ফ্লাইট ১০ ঘন্টারও বেশি সময় না চলার পরে যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছয়। একজন তো ক্যাপ্টেনকে চড়ই মেরে দিয়েছে।

যে ভিডিও নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। ওই যাত্রীকে গ্রেফতার করা হলেও পরে তাঁকে জামিন দেওয়া হয়।দিন দুয়েক আগে ‘সেক্রেড গেমস’-অভিনেত্রী রাধিকা আপ্তে কোনও এক বিমানবন্দরের অ্যারোব্রিজে আটকে পড়েছিলেন। প্রায় ৪ ঘন্টা বিমানকর্মীরা অভিনেত্রী-সহ আরও সহ যাত্রীদের অ্যারোব্রিজে আটকে রেখে চলে যায়। যেখানে ছিল না কোনও খাবার এবং জলের ব্যবস্থা। প্রায় ৪ ঘন্টা অগ্নিপরীক্ষার কথা সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বই টেলিভিশনের আরেক অভিনেত্রী সুরভী চন্দনা মুম্বই বিমানবন্দরে এক মহিলা বিমানকর্মীর দ্বারা অপদস্থ হওয়ার কথা জানান। এই ঘটনার কয়েক ঘন্টা বাদে আবারও অভিনেতা সোনু সুদও বিমানবন্দরে একই পরিস্থিতির সম্মুখীন হন। এমনকি রিচা চাড্ডা, সোনু সুদও বিমানবন্দরে আটকে পড়েছিলেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?