মেয়েদের দেখে লুকিয়ে পড়েন, শচিনের অজনা কাহিনী ফাঁস

মহিলাদের নাকি ভয় পান শচীন তেন্ডুলকর, কোন কাহিনী জানালেন প্রহ্লাদ কক্কর?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ভারতীয় ক্রিকেট দলের একজন শীর্ষমানের ব্যাটসম্যান, মাত্র ১৬ বছর বয়সে কেরিয়ার শুরু করেন তিনি, ১৯৮৯ সালে ভারতীয় ক্রিকেটে যোগ দিয়েছিলেন তিনি এবং ৩৯ বছর বয়সে ২০১২ সালে ক্রিকেট দুনিয়া থেকে অবসর নেন তিনি। যার ঝুলিতে রয়েছে একাধিক বিশ্ব রেকর্ড। হ্যাঁ, কথা হচ্ছে কিংবদন্তি ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকরকে নিয়ে। আজ জানাব তরুণ শচিন তেন্ডুলকরকে নিয়ে একটি অজানা তথ্য! তিনি যেমন খেলায় তুখোড়, তেমনি ব্যক্তিগত জীবনেও কখনই কোনও বিতর্কে জড়ান নি। এমনকী বিয়ের আগে কোনও মহিলার দিকে চোখ তুলে তাকান নি শচীন তেন্ডুলকর। ভাবছেন তো, এমন একজন মহান ব্যক্তিত্বের বিষয়ে কী জানাতে চলেছি?

পরিচালক প্রহ্লাদ কক্কর, যিনি ১৯৯০ এর দশকের বলিউডের একাধিক চলচ্চিত্র তারকা এবং ক্রিকেট আইকনদের সঙ্গে বেশকিছু আইকনিক বিজ্ঞাপনের কাজ করেছেন। যখন তিনি তাঁর ‘অ্যাডম্যান ম্যাডম্যান’ বইটি প্রকাশ করেছিলেন, তখন একটি চ্যাটে তারকাদের সঙ্গে কাজ করার মধুর অভিজ্ঞতাগুলি তুলে ধরেন। তিনিই সম্প্রতি তাঁর সবচেয়ে লালিত স্মৃতিগুলির মধ্যে একটি শেয়ার করলেন। তাঁর কথায়, ১৬ বছর বয়সী তিনি শচিনের সঙ্গেও কাজ করেছেন, যখন তিনি সবেমাত্র ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তখন শচিন সবেমাত্র পেপসি বিজ্ঞাপনে স্বাক্ষর করেছিলেন। আর শচিনের সঙ্গে একটি বিজ্ঞাপন করতে হয় তাঁকেও। সেই সূত্র ধরেই পরিচালক বলেন, সেই সময় পেপসি একটি প্রতিযোগিতা শুরু করেছিল, আর বলা হয়েছিল, প্রতিযোগিতার বিজয়ী যে হবেন তিনি ভারতীয় খেলোয়াড়দের দলের সঙ্গে মাঠে বসার সুযোগ পাবেন।”

পরিচালকের কথায়, “আমি তখন বলেছিলাম বিজয়ী একজন মেয়ে হতে চলেছে এবং তখন আমি শচিনকে বলি, বিজয়ী আসলেই আপনি তাঁর হাতে হাত রাখবেন এবং তাকে খেলোয়াড়দের বক্সে নিয়ে যাবেন। তখন শচিন বলেছিলেন, ‘না, আমি তা করতে পারব না’। আমি বললাম, ‘কেন না?’ সে বলল ‘কারণ আমি কখনও কোনও   মেয়েদের ধরিনি’। এরপর আমি শচিনকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার স্কুলে কোন মেয়ে নেই, তখন শচিন বলেছিলেন যে, হ্যাঁ, আছে, কিন্ত আমি স্কুলে কোন মেয়ের সঙ্গে কথা বলিনি কখনও। এরপরই তিনি বলেন, এরকম বিষয় থাকলে ‘না, আমি এই কমার্শিয়াল আর করতে পারব না। আমি বাড়ি যাচ্ছি’। তখন আমি শচিনের পা টেনে বলি, ভয় পাবেন না, এটি একটি অল্প বয়স্ক ছেলে হতে চলেছে।” এমন মজার ঘটনা পরিচালক সম্প্রতি শেয়ার করে নিয়েছেন একটি চ্যাট শোতে।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?