বনগাঁ আদালত চত্বর সিসিটিভির নজরদারির মোড়কে মুড়ে ফেলা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকান পাট থেকে শুরু করে ছড়িয়ে ছিটিয়ে থাকা যানবাহন এর কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা। যার ফলে সমস্যায় পড়ছেন আদালতে আসা মানুষেরা। এ ছাড়াও আদালতের নিরাপত্তাজনিত বিষয় শুক্রবার সকালে ঘুরে দেখলেন বনগাঁ আদালতের বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা। মাঝে মধ্যেই শোনা যায় আদালত চত্বর থেকে মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা। পাশাপাশি বনগাঁ পৌরসভার (Banga Municipality)পুর প্রধান গোপাল শেঠ কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন আদালত চত্বরে জাল জন্ম সংশাপত্র থেকে বিভিন্ন জাল নথি তৈরি করা হচ্ছে। এই সমস্ত দিক মাথায় রেখে বনগাঁ আদালতের নিরাপত্তা যাতে আরো বেশি কঠোর হয় সেই নিয়েও আলোচনা করা হয় ।

বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাসের কথায় বনগাঁ আদালত চত্বরে বিক্ষিপ্ত ভাবে দোকান পাট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পার্কিংয়ের ব্যবস্থা না থানার কারণে যান বাহন গুলো ও ছড়িয়ে ছিটিয়ে থাকে যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এ ছাড়াও আদালতের নিরাপত্তা যাতে আরো কঠোর করে সিসিটিভি ক্যামেরা বসানো ও একজন নিরাপত্তারক্ষী কর্মীকে রাখা যায় তাহলে আদালত চত্বর সুরক্ষিত থাকবে। তিনি এও বলেন এই সমস্ত দাবি আমরা জানিয়েছিলাম পৌরসভাকে এবং পৌরসভা সেই কথাই সাড়া দিয়ে উদ্যোগী হয়েছে।

এনিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ (Gopal Seth)বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে দোকানদারদের এক জায়গায় করে পুনর্বাসন দেব পাশাপাশি যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও করবো। আদালতের(Court) নিরাপত্তার বিষয়ে তিনি জানান আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। এতে করে যারা আদালতে আসবেন গেট থেকে প্রবেশ করার আগেই তাদের নাম এবং তাদের যেকোনো পরিচয় পত্র জমা দিয়ে ভেতরে ঢুকবেন। এবং সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করা হবে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে