বিয়ের বর্ষপূর্তিতে স্বামীকে আদরে ভরালেন রুশা

তাই অভিনেত্রী অনুরণনকে বিয়ে করে ১৩ বছরের অভিনয় জীবন শেষ করে বিদেশে গিয়েই পাকাপাকি সংসার পাতেন তিনি। গত ফেব্রুয়ারিতেই তিনি কলকাতা ছেড়েছেন। এরপর আর কলকাতায় আসেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১ বছর কেটে গেল। ২০২৩ সালের ১৯ জানুয়ারি বিয়ে হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের। আচমকাই তাঁর বিয়ের ঘোষণা, অভিনয় ছেড়ে দেওয়া, বিদেশে গিয়ে পাকাপাকি সংসার করা বিষয়টি অবাক করেছিল সবাইকে। তাই হল, অভিনেত্রীর স্বামী অনুরণন পেশায় মাইক্রোসফ্টে কাজ করে। তাই তাঁকে বিদেশেই থাকতে হয়। যদিও তাঁর বিয়েটা বাবা-মায়ের পছন্দের। কিন্তু পরে তাঁরা কয়েক মাস প্রেমও করেন।

তাই অভিনেত্রী অনুরণনকে বিয়ে করে ১৩ বছরের অভিনয় জীবন শেষ করে বিদেশে গিয়েই পাকাপাকি সংসার পাতেন তিনি। গত ফেব্রুয়ারিতেই তিনি কলকাতা ছেড়েছেন। এরপর আর কলকাতায় আসেননি। স্বামীর সঙ্গে বিভিন্ন মুহূর্ত কাটানোর ছবি মাঝে মধ্যেই পোস্ট করে জীবনের আপডেট দেন রুশা। তবে নায়িকার থেকে তাঁর স্বামী উচ্চতায় ছোট থাকার জন্যে একাধিকবার ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার তোয়াক্কা না করে চুটিয়ে সংসার করছেন তিনি। এভাবেই কাটিয়ে ফেললেন ১ বছর।

শুক্রবার বিশেষ দিনে স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “শুভ বিবাহবার্ষিকী, আমার কুংফু পান্ডা। তোমায় খুব ভালবাসি বর।” সঙ্গে বরের সঙ্গে রোমান্টিক ছবি জুড়লেন অভিনেত্রী। রুশার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর স্বামীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। কিন্তু কারও কথায় পাত্তা দেননি তিনি। আপাতত আমেরিকায় রয়েছেন রুশা।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার