রামমন্দির অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন না ‘রামায়ণ’ পরিচালকের পুত্র প্রেমসাগর

তিনি রামায়ণের সেই অংশটি নিয়ে আসছেন যা তার বাবা মিস করে গিয়ে ছিলেন। তবে রাম এবং সীতার কাস্টিংয়ে জন্য একটি নতুন মুখ বেছে নিয়েছেন, যা তিনি শীঘ্রই দর্শকদের কাছে প্রকাশ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ জানুয়ারির ঐতিহাসিক দিনটির জন্য এখন গোটা ভারত অপেক্ষায়। শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা পবিত্রতাকে কেন্দ্র করে সারা দেশের উন্মাদনা তুঙ্গে। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। যে তালিকায় আছেন, অমিতাভ বচ্চন, রজনীকান্ত সহ একাধিক দেশের শীর্ষমানের সেলিব্রিটিরা। এমতাবস্থায়, আশির দশকের বিখ্যাত সিরিয়াল ‘রামায়ণ’-এর পরিচালক রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগরকে আমন্ত্রণ জানানোর কথা ছিল, যেখানে সিরিয়ালের সমস্ত তারকা কাস্টদের আমন্ত্রণ করা হয়েছে। সেখানে প্রেম সাগরকে রামমন্দিরের আমন্ত্রণ পত্রই দেওয়া হয়নি। আমন্ত্রণ না পেয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রেম সাগর। জানিয়েছেন, আমন্ত্রণ পাননি তো কী হয়েছে, রামের প্রতি তাঁর ভালোবাসা একচুলও কমবে না।

অযোধ্যায় রামমন্দিরের আমন্ত্রণ না পেয়ে প্রেমসাগর বলেন, ‘এতে আমার কোনও অভিযোগ নেই। আমার মোটেও খারাপ লাগছে না। তারা সব ভিআইপিদের আমন্ত্রণ জানিয়েছেন, অনেক আয়োজন থাকবে। কিন্তু আমন্ত্রণ না পেয়ে রামের প্রতি আমার ভক্তি কমে যাবে না, এটা একটা ছোট ব্যাপার। আমি খুব খুশি যে ২২ জানুয়ারি আমরা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হব। আমরা সবাই তাঁর অনুষ্ঠান আন্তরিকভাবে উদযাপন করব। আমরা সবাই শ্রী রামের আগমনের অপেক্ষায় আছি।” রামায়ণের তিন প্রধান চরিত্র, অরুণ গোভিল, দীপিকা চিখালিয়া এবং সুনীল লাহিড়িকে আরএসএস থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সম্প্রতি, একটি মিউজিক ভিডিওর সঙ্গে তিন অভিনেতাকে অযোধ্যার রাস্তায় ভক্তদের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে।

তিনজনই তাদের সাক্ষাৎকারে বলেছেন যে, এই দিনটি নিয়ে তাঁরা খুব উত্তেজিত। এই উপলক্ষে প্রেম সাগর তার বহুল প্রতীক্ষিত প্রকল্প রামায়ণের নতুন সংস্করণ ঘোষণা করেছেন। Aajtak.in-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তিনি গত চার বছর ধরে এই প্রকল্পে নিযুক্ত রয়েছেন। তিনি রামায়ণের সেই অংশটি নিয়ে আসছেন যা তার বাবা মিস করে গিয়ে ছিলেন। তবে রাম এবং সীতার কাস্টিংয়ে জন্য একটি নতুন মুখ বেছে নিয়েছেন, যা তিনি শীঘ্রই দর্শকদের কাছে প্রকাশ করবেন। অন্যদিকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর অনেক গল্প শেয়ার করেছেন। তিনি হনুমানের চরিত্রে অভিনয় করা দারা সিংকে নিয়ে একটি সাক্ষাত্কারের বলেন যে, ‘তিনি এই চরিত্রটি করতে কঠোর পরিশ্রম করেছেন। তিনি প্রতিদিন ভোর চারটায় সেটে আসতেন, কারণ তার মেক-আপ করতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগত। সেই দিনগুলিতে আমাদের প্রস্থেটিক্স ছিল না এবং আমাদের হনুমানজির সঙ্গে চেহারা মেলাতে হয়েছিল। মেকআপের তিন থেকে চার ঘণ্টা পর শুটিং শুরু হতো। এই সময়ের মধ্যে তিনি কিছু খেতে পারতেন না। এমন পরিস্থিতিতে দারা সিংকে প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা অভুক্ত থাকতে হতো। যা বেশ কঠিন ছিল।’

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?