Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুবারের চ্যাম্পিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে গেলেন তিনি। ইউক্রেনের খেলোয়াড়ের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেলেন আজারেঙ্কা। এর ফলে শেষ আটে ওঠা হল না দুই বারের চ্যাম্পিয়ানের।

রড লেভার অ্যারেনায় বেলারুশের খেলোয়াড় আজারেঙ্কার বিরুদ্ধে খেলতে নামেন ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কা। প্রথম সেটে দুজনের মধ্যে সমানে সমানে লড়াই হয়। দুজনের মধ্যে সমানে সমানে লড়াই চলার পর প্রথম সেটটি জিতে যান দিয়ানা। এরপরের সেট অবশ্য দিয়ানার সামনে দাঁড়াতে পারেননি আজারেঙ্কা। শেষ পর্যন্ত ৭-৬, ৬-৪ সেটে জিতে যান ইউক্রেনের খেলোয়াড়। এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবেন ইউক্রেনের কোনও খেলোয়াড়। ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা খেলবেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় লিন্ডা নোজকোভার বিরুদ্ধে।

এর আগে ২০১২ ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন আজারেঙ্কা। কিন্তু এবারে আর কোয়ার্টার ফাইনালেই ওঠা হল না আজারেঙ্কার। চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নিতে হল তাঁকে।

অন্যদিকে দুবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ানকে হারিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দিয়ানা। জয়ের পর দিয়ানা জানান, ‘আমার মনে হচ্ছে, আনন্দে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আমি সব সময় মনে করতাম যে আমি হয়ত পিছনে আছি। কিন্তু আমার লড়াকু মনোভাব আমাকে জিততে সাহায্য করেছে।‘

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত