নাচতে গিয়ে মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচের গর্তে পড়ে গেলেন বর-কনে, তার পর….

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের মতো আনন্দ অনুষ্ঠানে কোমর দুলিয়ে নাচে মগ্ন হওয়া নতুন কিছু নয়। কিন্তু সেই নাচ নাচতে গিয়ে মঞ্চ ভেঙ্গে ২৫ ফুট নিচে পড়ে যাওয়া! অবশ্যই বেনজির ঘটনা। তেমনই ঘটনা ঘটেছে ইতালির পিস্তোইয়ায়। নাচ চলাকালীন মঞ্চ ভেঙে বর-কনে সহ ৩৯ অতিথি পড়ে গেলেন ২৫ ফুট নিচের গর্তে। কেউ প্রাণে না মারা গেলেও অনেকেই গুরুতর জখম হয়েছেন। বিয়ের দিনটি হাসপাতালেই কাটাতে হয়েছে নবদম্পতিকে।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতালির পিস্তোইয়ার বাসিন্দা পাওলো মুগনাইনি এবং তার বান্ধবী ভ্যালেরিয়া ইয়াবারা প্রণয়সূত্রে বাঁদা পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজেদের জীবনের সবচেয়ে সুখের মুহুর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠ ও আত্মীয়স্বজন মিলিয়ে ১৫০ জনকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল। আনন্দের আতিশয্যে ডান্স ফ্লোরে উদ্দাম নাচে মেতে উঠেছিলেন বর-কনে সহ অতিথিরা। নাচ চলাকালীনই ঘটল বিপত্তি। আচমকাই নাচের মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ২৫ ফুট নিচে পড়ে যান নব দম্পতি-সহ ৩৯ অতিথি।

থমকে যায় বিয়ের অনুষ্ঠান। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারীরা। গর্তে পড়ে যাওয়া বর-কনে সহ অতিথিদের উদ্ধার করে পিস্টোইয়ার সান জ্যাকোপো হাসপাতালে চিকিৎসা নিয়ে যান। যদিও আহতদের অবস্থা স্থিতিশীল। সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্চ ভেঙে নিচে পড়ে গিয়ে চোট পাওয়া বর-কনের ছবি ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় হাত ধরাধরি করে পাশাপাশি শুয়ে রয়েছেন নবদম্পতি।  অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই বিয়ে বাড়িটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি