সৌদি আরবে অ-মুসলিম কূটনীতিবিদদের জন্য চালু হচ্ছে মদের দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: শরিয়াহ আইন অনুযায়ী মদ্যপান পাপ। যে কারণে সৌদি আরবে মদ বিক্রি নিষিদ্ধ। সেই রক্ষণশীলতার পর্দা খানিক হলেও সরছে। শিগগিরই রাজধানী রিয়াদে বিভিন্ন দেশের অ-মুসলিম কূটনীতিবিদদের জন্য চালু হচ্ছে মদের দোকান। যদিও এ বিষয়ে সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানই দীর্ঘদিনের রীতি ভেঙে দেশে প্রথম মদের দোকান খোলার অনুমতি দিয়েছেন। রাজধানী রিয়াদেই ওই মদের দোকান চালু হচ্ছে। তবে আম জনতা কিংবা বিদেশের সাধারণ নাগরিকরা ওই দোকান থেকে মদ কেনার সুযোগ পাবেন না। বিভিন্ন দেশের অ-মুসলিম রাষ্ট্রদূতরাই শুধুমাত্র মদ কিনতে পারবেন। তবে তার জন্য লাগবে বিশেষ অনুমতি।

সৌদি প্রশাসনের পক্ষ থেকে বিদেশি দূতদের মদ কেনার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। প্রথমে ওই মোবাইল অ্যাপে বিদেশি অ-মুসলিম কূটনীতিবিদদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আবেদনকারীদের সৌদি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মদ কেনার জন্য বিশেষ ছাড়পত্র কোড দেওয়া হবে। সেই সঙ্গে প্রতি মাসে মদের একটি নির্দিষ্ট বরাদ্দও অনুমোদন করা হবে। ওই ছাড়পত্র দেখালেই মিলবে মদ। যাতে কূটনীতিবিদ ছাড়া অন্য কোনও বিদেশি নাগরিক ওই দোকান থেকে মদ কিনতে না পারেন তার জন্য বিশেষ নজরদারি চালানো হবে। বিভিন্ন দেশের দূতাবাসের জন্য নির্ধারিত জায়গাতেই খোলা হচ্ছে ওই দোকান।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি