কোকো গফেরকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবেলাঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: চার মাসের মধ্যেই মধুর প্রতিশোধ নিলেন বেলারুশ সুন্দরী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে কোকো গফেরকে হারিয়ে ফাইনালে উঠলেন। সেরেনা উইলিয়ামসের পরে সাবালেঙ্কাই হলেন প্রথম মহিলা টেনিস তারকা যিনি পর পর দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেন। ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অবাছাই দায়ানা ইয়াসত্রেমস্কা বা ঝেং কিনওয়েনকের মধ্যে একজন।

গত বছরের সেপ্টেম্বর মাসে ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে মার্কিন খেলোয়াড় কোকো গফেরের কাছে হার মানতে হয়েছিল বেলারুশ টেনিস সুন্দরী সাবালেঙ্কাকে। সেই হারের জ্বালা ভুলতে পারেননি তিনি। তাই এদিন মেলবোর্নের রড লেভার এরিনায় খেলতে নামার আগেই প্রতিশোধ নেওয়ার হুশিঁযারি দিয়েছিলেন। চতুর্থ বাছাই গফেরের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। যদিও প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুজনের। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৭/২) গেমে জিতে সেট দখল করেন ২৫ বছর বয়সী টেনিস তারকা।

প্রথম সেট জয়ের সুবাদে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছিলেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ৬-৪ গেমে জিতে সরাসরি ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেন। গত বছর অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের খেতাব জিতেছিলেন বেলারুশ কন্যা। এবার ফের একবার খেতাব জয়ের হাতছানি তাঁর কাছে। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনও সেট না হারার নজির গড়েছেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। ফলে ফাইনালে তাঁর জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর