প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: পদ খুইয়ে বেসুরো সৌমেন মহাপাত্র। প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী।সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার(Paskura Municipality) দশ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে উঠে প্রকাশ্য মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, তার পদ না থাকায় জেলার ডিএম ,এসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যান নি।

তিনি বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন,আজ হয়তো আমার পদ নেই। তাই আমার কোন দুঃখ নেই। আমার কোন আক্ষেপ নেই। কারো বিরুদ্ধে কিছু বলি না।দেখবেন একেকটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এটাও সবার মনে রাখা দরকার, আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানে জানেন গোটা ত্রিপুরা রাজ্যের থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে, আমি সেটা চাই না ।

সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাইনা সেটা হোক। সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra) আরো বলেন, ছোট ছোট বিন্দু থেকে হয় সিন্ধু। আর বিন্দু না থাকলে সিন্ধু গঠন হওয়া খুব কঠিন কাজ। এদিকে সৌমেন মহাপাত্র এই মন্তব্য প্রসঙ্গে তন্ময় ঘোষ পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কোনো খোঁজ থাকলে তিনি দলের নেতৃত্বকে জানান। তবে তিনি বিশ্বাস করেন লোকসভা নির্বাচনে সৌমেন মহাপাত্র নেতৃত্বের জায়গা থেকেই লড়াই করবেন তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই