নাম না করে নীতীশকে জঞ্জালের সঙ্গে তুলনা লালু-কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার মহাগঠবন্ধন ছেড়ে বিজেপির সঙ্গে সরকার গঠন করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার নীতীশকে জঞ্জালের সঙ্গে তুলনা করলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য। নীতীশের নাম না করেই সোশ্যাল মিডিয়ায় রোহিনী লিখলেন, জঞ্জাল এবার ডাস্টবিনে গিয়েছে।

বিহারে নবমবার শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কংগ্রেস-আরজেডির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে জোট বাঁধছেন তিনি। মহাগঠবন্ধন নিয়ে উষ্মা প্রকাশ করে নীতীশ বলেছিলেন, মহাগঠবন্ধনে সব কিছু ঠিকঠাক চলছে না। মহাগঠনবন্ধন নিয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগও করেন নীতীশ। ১৮ মাস আগে মহাগঠবন্ধনে যাওয়া নীতীশ ফের বিজেপির সঙ্গে সরকার গঠনের পথে। এই প্রেক্ষাপটে নীতীশের এই রাজনৈতিক সিদ্ধান্তকে কটাক্ষ করলেন লালুর মেয়ে। টুইটারে লালুর মেয়ে রোহিনী লেখেন, ‘আবর্জনা ফের ডাস্টবিনে গিয়েছে। আবর্জনাগোষ্ঠীকে এই দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেরানোর জন্য অভিনন্দন।‘

এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করতে দেখা গিয়েছে লালুর মেয়েকে। পরে সেই সব পোস্ট ডিলিট হয়ে যায়। ডিলিট করে দেওয়ার পর ওই সব পোস্ট নিয়ে আরজেডির তরফে বলা হয়েছিল, সেই সব পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে, নীতীশ কুমারকে লক্ষ্য করে নয়। ডিলিট হওয়া পোস্টগুলির মধ্যে একটিতে লেখা ছিল, যাদের নীতি ভেসে গিয়েছে, তাঁরাই সমাজবাদের রক্ষক হিসাবে দাবি করে। তবে এবার লালু কন্যা যে নীতীশকে লক্ষ্য করেই এই মন্তব্য করেছেন তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, সম্প্রতি পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে কটাক্ষ করেছিলেন নীতীশ কুমার। কর্পুরী ঠাকুরের জন্মশতবর্ষ অনুষ্ঠানে এসে নীতীশ জানিয়েছিলেন, জেডিইউ কর্পুরী ঠাকুরের দর্শন অনুসরণ করে চলে। পরিবারের কোনও সদস্যকে ক্ষমতার বৃত্তে আনে না। নীতীশের মন্তব্য যে লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারকে লক্ষ্য করেই তা বলার অপেক্ষা রাখে না।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের