সরকারি গোপন তথ্য পাচার মামলায় ইমরান খানের ১০ বছরের জেল

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই পাকিস্তানের নির্বাচন। আর তারআগেই বিপাকে পড়ল ইমরানের দল পিটিআই।  সরকারি গোপন তথ্য পাচার  মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তান আদালত। ইমরান খানের আইনজীবী শোয়েব শাহীন জানান, মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত মুহাম্মদ জুলকারনাইন এ আদেশ দেন। শুধু ইমরানই নয় একই মামলায় প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড  দিয়েছে পাক আদালত।

জানা গিয়েছে, ইমরান খান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে,’ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে একটি বিশেষ আদালত ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। তবে দল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে। আমরা ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশি উভয়ের পাশে রয়েছে। ‘

অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক নিয়ে কার্যত ট্রপিজের খেলা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ কেড়ে নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আর তাই এবার নির্বাচনে  ইমরানের দলের তেমন প্রচারও লক্ষ্য করা যাচ্ছে না । এবার এই আবহেই পিটিআই নেতা ইমরানকে  ১০ বছর কারাদণ্ড দিল পাকিস্তান আদালত।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!