ক্ষমা চাইতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, চিঠি আইনজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কিছু মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি দিলেন আইনজীবীদের একাংশ।

প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য অত্যন্ত নিন্দনীয়, অবমাননাকর ও মানহানিকর। এই ঘটনা পশ্চিমবঙ্গের আইনজীবীদের অপমান বলে আমরা মনে করছি। বিনা প্ররোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ২৫ জানুয়ারি এই মন্তব্য করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিন ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁদের মতে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে হেনস্থা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইদিনই ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পরের দিন ২৫ জানুয়ারি সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সেইদিন বিচারপতি সেনের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, বিচারপতি সেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তিদের মতো আচরণ করছেন। সেইসময়ই অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা