মেক্সিকোতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি ডাবল ডেকার বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে প্রাণ হারান ১৯ জন এবং আহত হয়েছেন ২২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিস যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সিনালোয়ার বেসামরিক সুরক্ষা বিভাগের পরিচালক রয় নাভারেতে বলেন, প্রায় ৫০ জন যাত্রী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে বলে  জানিয়েছে মেক্সিকোর পুলিশ।

উল্লেখ্য, মেক্সিকোতে এই পথদুর্ঘটনা ঘটনা প্রথম নয়। এরআগেও এমন ঘটনা  ঘটেছে। বর্তমানে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা প্রায়শই হচ্ছে। মেক্সিকোর মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনাও বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায়, ২০২৩ সালের জুলাই মাসে। দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে উল্টে গিরিখাতে পড়ে যায় । এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৯ জন । তবে লাগাতার এই দুর্ঘটনার পরেও কেন মেক্সিকোর প্রশাসন সাবধান হচ্ছে না , তা নিয়ে উঠছে প্রশ্ন।

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘গত ২ বছর কঠিন ছিল’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন