নিলামে উঠল ২৮৫ বছরের পুরনো লেবু

Share:

নিজস্ব প্রতিনিধি : লেবুর দাম কত হতে পারে বলুন তো। বড়জোর ২০ থেকে ৩০ টাকা। কিন্তু লাখ টাকার লেবু দেখেছেন নাকি। হ্যাঁ, এমনটাও হয়েছে। ২৮৫ বছরের পুরনো সেই লেবুটি বিক্রি হয়েছে এক লাখ ৯৬ হাজার টাকায়। এমনই বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।

ব্রিটেনের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামে একটি নিলামকারী সংস্থা এই লেবুটি বিক্রি করেছে। জানা গিয়েছে, বাড়ির একটি পুরনো ড্রয়ারের কোনায় রাখা ছিল সেই লেবুটি। শর্পশায়ারের এক ব্যক্তির কাছে উনিশ শতকের একটি আলমারি ছিল। আলমারীটিকে নিলামে তোলার জন্য একটি ছবি তোলা হচ্ছিল। সেইসময়ই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু দেখতে পাওয়া যায়। এটি কত বছরের পুরনো সেই বিষয়টি পরীক্ষা করে দেখা যায়, লেবুটি প্রায় ২৮৫ বছরের পুরনো। লেবুটির বয়স জেনে সকলেই বিস্ময় প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, লেবুটির গায়ে একটি বার্তা লেখা ছিল। সেথানে লেখা ছিল, লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মিস্টার পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হল। লেবুটি অনেকদিন ধরেই আলমারির ড্রয়ারে পড়ে ছিল। এবার সেই লেবুটিকে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নিলামেই লেবুটির দাম উঠল এক লাখ টাকারও বেশি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে