এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার অনুষ্কা শেট্টি, আইনি পথে নায়িকার বাবা-মা

তার পরিবারও কথিত বিয়ের অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। তবে এই অভিযোগগুলি ভিত্তিহীন। ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, অনুষ্কা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রশ্মিকা মান্দান্না, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি, সোনু সুদের পর এবার ‘ডিপফেক’ ভিডিও-র শিকার হলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী অনুষ্কা শেট্টি। বাহুবলী-র দুই সংস্করণে যার অভিনয় এখনও দর্শকদের মনে তাজা। তবে বর্তমানে অভিনয় করা অনেকাংশে কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। মাঝে তাঁর ফিগার নিয়েও উঠেছিল বডি শেমিং-এর মতো একাধিক কটাক্ষ। কারণ অভিনেত্রী আগের থেকে অনেকটাই মোটা গিয়েছেন।

একসময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তাঁরা নাকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু এই বিষয়ে কেউই কোনও মুখ খোলেন নি। যাই হোক এবার অভিনেত্রীর বিষয়ে এলো একটি বড়সড় আপডেট। গত কয়েক মাস আগে একজন ইন্দো-আমেরিকান মহিলার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল রশ্মিকার মুখ, যা নিয়ে তদন্তে নেমে ছিলেন দিল্লি পুলিশ। কিছুদিন আগেই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ, এরপর ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহির মতো একাধিক অভিনেত্রীরাও ডিপফেকের শিকার হয়েছিলেন। যদিও তাঁরা প্রক্সি কিছুই জানান নি। বর্তমানে AI-এর ব্যবহারে ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন একের পর এর সেলিব্রিটি, যাতে রীতিমতো শঙ্কিত সকলে৷ এবার ডিপফেকের কবলে পড়লেন অনুষ্কা শেঠি। সম্প্রতি একটি ডিপফেক ইস্যুতে ফেঁসেছিলেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি অনুষ্কার ব্যক্তিগত জীবন সম্পর্কে অপ্রয়োজনীয় কিছু তথ্য ডিপফেক বিষয়বস্তু দ্বারা ছড়িয়ে পড়েছে।

যেখানে দাবি করা হচ্ছে যে, অভিনেত্রীর বিয়ে বিয়ে গিয়েছে। তার পরিবারও কথিত বিয়ের অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। তবে এই অভিযোগগুলি ভিত্তিহীন। ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, অনুষ্কা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে। বলা বাহুল্য, এটি রীতিমতো ব্যক্তিগত অশান্তি সৃষ্টি করেছে অভিনেত্রীর পরিবারে। এই খবরে অভিনেত্রীর বাবা-মা পুরো গভীরভাবে বিরক্ত হয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন। গুজব থাকা সত্ত্বেও অনুষ্কার পরিবার জানিয়েছে, যে এই মিথ্যা তথ্য প্রচার করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে অনুষ্কা বা তার পরিবার কেউই মিডিয়ার সঙ্গে এই বিষয়ে কোনও কথা বলেননি। একটি সংক্ষিপ্ত বিরতির পরে, অনুষ্কা শেট্টি সম্প্রতি মিস শেট্টি মিস্টার পলিশেট্টির সঙ্গে শিল্পে ফিরে গিয়েছেন এবং বিশ্বম্ভরাতেও চিরঞ্জীবীর সঙ্গে কাজ করছেন, ভাগমতি-২-এও সম্ভাব্য ভূমিকার জন্যে নিজেকে প্রস্তুত করছেন।

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?