বিল না মেটানোর দায়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারছেন না ঋতুপর্ণার মা

সুগার, উচ্চ রক্তচাপ এবং মূত্রনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতুপর্ণার মা। যদিও গতকালই হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন অভিনেত্রীর মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের সেনগুপ্ত পরিবারের মন মেজাজ একেবারেই ভাল নয়। কেননা তাঁদের পরিবারের কর্তৃ অসুস্থ! আর মায়ের শরীর খারাপের জন্যে স্বাভাবিকভাবেই মন ভাল নেই মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর। গত ২৫ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত। কিন্তু তাঁর সম্পূর্ণ খরচ দেওয়ার কথা একটি মেডিক্লেম সংস্থা। কিন্তু কোনও সহযোগিতা পাচ্ছেন না অভিনেত্রী পরিবার। সম্প্রতি ওই মেডিক্লেম সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন অভিনেত্রী।

সুগার, উচ্চ রক্তচাপ এবং মূত্রনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতুপর্ণার মা। যদিও গতকালই হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন অভিনেত্রীর মা। তাঁর মায়ের চিকিৎসার সমস্ত খরচ চালানোর কথা ছিল অভিযুক্ত মেডিক্লেম সংস্থার, কিন্তু তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে বিমা সংস্থা। সেই কারণে হাসপাতাল থেকে মুক্তি পেলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর মাকে হাসপাতাল থাকতে হয়। এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অভিনেত্রী বলেন, মেডিক্লেম সংস্থা নাকি তাঁদের কাছ থেকে একের পর এক নথি চাইছে। সব দেওয়ার পরেও ‘ক্যাশলেস’ করা যাবে না বলা হচ্ছে। অথচ পলিসির চুক্তি অনুযায়ী হাসপাতালের পুরো খরচাটাই বিমা সংস্থার থেকে পাওয়ার কথা। এদিকে তাঁর মা বাড়ির যাওয়ার জন্যে ছটপট করছেন।

কিন্তু হাসপাতালের বিল বিমা সংস্থা না মেটানোর ফলে শুক্রবার বিকাল পর্যন্ত অভিনেত্রীর মাকে বাড়ি নিয়ে যেতে পারেননি ঋতুপর্ণা। এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা কিছু জানেন না, সমস্যাটি বিমা সংস্থার। তবে আজও যদি বিমা সংক্রান্ত সমস্যা না মেটে, তাহলে বিল মিটিয়ে মাকে বাড়ি নিয়ে যাবেন খোদ অভিনেত্রী নিজেই।

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৮ শ্রমিক

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির