স্পাইসজেটের বিমানে সহযাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ মহিলা যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাগডোগরাগামী স্পাইসজেটের বিমানে এক মহিলা তাঁর সহযাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের  অভিযোগ এনেছেন। গত ৩১ জানুয়ারি স্পাইসজেটের এসজি ৫৯২ বিমানটি কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার পথে এক মহিলা যাত্রীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রু তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন।তবে অভিযুক্ত সহযাত্রী সকল কথা অস্বীকার করেছে।

তবে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সিআইএসএফ কর্মীদের উপস্থিতিতে অভিযুক্ত সহযাত্রী ক্ষমা চান। তারপর কোনও লিখিত অভিযোগ দায়ের না করেই বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে যান ওই মহিলা যাত্রী। বাগডোগরা বিমানবন্দরে বিমান নামার পরেই স্পাইসজেটের নিরাপত্তারক্ষীরা সিআইএসএফ আধিকারিকদের কাছে পৌঁছে দেন। তারপর ওই মহিলা তাঁর সহযাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিমানের মধ্যে এই  ঘটনার সময় কেবিন ক্রুরা ওই নারী যাত্রীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। শুধু  তাই নয় তার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন স্পাইসজেটের বিমান  কর্তৃপক্ষ। তবে এই ঘটনা প্রথম নয়। এরআগেও এমন ঘটনা ঘটেছে । সম্প্রতি দিল্লি থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের বিমানে এক মহিলা কেবিন ক্রু সদস্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করল পুলিশ। বিমানের নিরাপত্তা আধিকারিক সুশান্ত শ্রীবাস্তব ওই কেবিন ক্রু সদস্যের হয়ে অভিযোগ দায়ের করেছেন। তবে স্বস্তির বিষয় বাগডোগরাগামী স্পাইসজেটের বিমানে অশালীন আচরণের   জন্য কোন অভিযোগ দায়ের হয়নি।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক