জেলবন্দি সিসোদিয়াকে স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহে একদিন স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হল জেলবন্দি মণীশ সিসোদিয়াকে। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, আবগারী দুর্নীতি মামলায় এখন জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

এদিন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল এই নির্দেশ দিয়েছেন। এর আগে সিসোদিয়ার তরফে আদালতের কাছে দুটি আবেদন জমা দেওয়া হয়েছিল। এই দুই আবেদনের মধ্যে একটি হল, তাঁর স্ত্রীর সঙ্গে সপ্তাহে দুবার দেখা করতে দিতে হবে। তবে সিসোদিয়ার সেই আবেদন পুরোপুরি আদালতে গৃহীত হয়নি। বিচারক নাগপাল জানিয়ে দিয়েছেন, সপ্তাহে দুদিন নয়, সপ্তাহে একদিন জেলে বসে স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন মণীশ সিসোদিয়া। এর আগে গত বছর ১০ নভেম্বর দেওয়ালির দিন স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সিসোদিয়া।

স্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ার পাশাপাশি জামিনের আবেদন করেছিল সিসোদিয়া। কিন্তু গত বছর অক্টোবর মাসে সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে গত বছর মে মাসে নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টে সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, গত বছর ২৬ ফেব্রুয়ারি আবগারী দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সিসোদিয়াকে। সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি গত বছর ৯ মার্চ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি। সিসোদিয়ার বিরুদ্ধে ৬২২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ