Loading live market data...
Loading active stocks...
Connecting...

জমি নিয়ে বিবাদ, আদিবাসী যুবককে অপহরণ করে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৪১ বছরের এক আদিবাসী ব্যক্তিকে অপহরণ করে বন্দি করে রাখল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। ভিওয়ান্ডি তালুকের উদিদপাড়া গ্রামের বাসিন্দা সন্তোষ দেউ বাবর জানান, বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে সন্তোষ দেও বাবর নামে ওই ব্যক্তি পাদঘা থানায় অভিযোগ দায়ের করেছেন । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জমি বিবাদের জেরেই আদিবাসী ব্যক্তিকে অপহরণ করে মারধর করে অভিযুক্ত।

জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ইয়াসিন শাহনওয়াজ চিখলেকর একজন কুখ্যাত অপরাধী। তাঁকে থানে, পালঘর, রায়গড়, মুম্বাই শহর এবং শহরতলি এবং নাসিক সহ বেশ কয়েকটি জেলা থেকে ২০১৪ সালের জানুয়ারি থেকে দু’বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ (অপহরণ), ১৪৩ (বেআইনি জমায়েত), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তুলসীর একটি ইটভাটা থেকে সন্তোষ দেও বাবরকে অপহরণ করেন চিখলেকর। এরপর তাকে নিকটবর্তী তাঁর অফিসে নিয়ে যায়। সেখানে চিখলেকরকে হুমকির পাশাপাশি শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এরপরে বাবরকে একটি বাংলোয় আটকে রেখে রাতভর মদ খেতে বাধ্য করে অভিযুক্ত। অবশেষে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার পর বাবর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা চান । তারপরেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করে মামলা।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?