পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য শিক্ষা দফতরের, লাভবান হবেন মেয়েরা

রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর কন্যাও Family Pension পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং ক্ষমতায়নের লক্ষ্যে আরও এক ধাপ পথ এগিয়ে গেল রাজ্য সরকার। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত এবার থেকে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের(State Aided University) অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের(Retired Pension Holder) মৃত্যুর পর তাঁর অবিবিবাহিতা, বিধবা বা ডিভোর্সি কন্যা(Unmarried, Widowed or Divorced Daughter) ২৫ বছরের বেশি বয়সি হলেই সে পারিবারিক পেনশন বা Family Pension পাবে। রাজ্য শিক্ষা দফতর(Higher Education Department of West Bengal) এই মর্মে রাজ্যের অর্থ দফতরকে প্রয়োজনীয় নথি পাঠানোর পরে পরেই এবার রাজ্যের অর্থ দফরত সেই মর্মে নির্দেশিকা জারি করে দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০০৮ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই মর্মে যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেইসময় শুধুমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়েই এই সুবিধা দেওয়া হতো। কিন্তু এবার থেকে সেই সুবিধা মিলবে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়েও।

জানা গিয়েছে, ২০০৮ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি দিয়েছিল তার মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর অবিবিবাহিতা, বিধবা বা ডিভোর্সি কন্যারা পারিবারিক পেনশন বা Family Pension’র সুযোগ পেতেন না। কিন্তু এবার থেকে সেই সুবিধা তাঁরা পাবেন। এতদিন এই ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পেনশন প্রাপকদের মধ্যে যে বৈষম্য ছিল তা মিটিয়ে দেওয়া হল। তার জেরেও এবার জীবনভর পারিবারিক পেনশন বা Family Pension পাবেন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর অবিবাহিত এবং তাঁর ওপর নির্ভরশীল বিধবা মেয়েরাও। একই সুযোগ পাবেন সেইসব মেয়েরা, যাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে এবং যারা বাবার ওপর নির্ভরশীল ছিলেন। তবে সব অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা পারিবারিক পেনশন বা Family Pension’র জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোন কোন শর্তে অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা পারিবারিক পেনশন বা Family Pension পাবেন। সেখানে বলা হয়েছে, বাবার ওপর নির্ভরশীল অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের বয়স ২৫ পেরিয়ে গেলে তাঁরা জীবনভর পারিবারিক পেনশন বা Family Pension পাবেন ঠিকই কিন্তু সেক্ষেত্রে তাঁদের জীবনভর বৈবাহিক সম্পর্ক একই থাকতে হবে। অর্থাৎ যারা অবিবাহিত, তাঁরা যদি সারাজীবন অবিবাহিত থাকেন, তাহলেই তাঁরা জীবনভর এই পেনশন পাবেন। বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরাও আর বিয়ে করতে পারবেন না। তবেই মিলবে জীবনভর পেনশন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে