‘আমার দেখা সেরা মুখ্যমন্ত্রী’, দিদি বললেন, ‘একদিন মিষ্টি খাইয়ো’

তোমার আবদার আমি রাখছি দেব। তোমার কথা শুনে আমি কিন্তু করে দিলাম। এর জন্য একদিন মিষ্টি খাইয়ো - ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীর আবদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন অবশ্যই রূপালী পর্দার নায়ক। সেই সঙ্গে সাংসদও। অপরজন দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ, বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদেরই কেমিস্ট্রি জমে গেল আরামবাগের মাটিতে নুনশোতে। নজরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলি স্টার দেব(Deb)। এদিন এই তারকা সাংসদ মুখ্যমন্ত্রীর জেলা সফরের সঙ্গী হয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দেবকে অনুরোধ করেন তাঁর সফরসঙ্গী হতে। সেই অনুরোধ ফেলতে পারেননি দেব। তারপরেই হাওড়ার ডুমুরজলা থেকে একই হেলিকপ্টারে করে দুইজনে চলে আসেন আরামবাগে। সেখানেই একই মঞ্চে দাদা-দিদির কেমিস্ট্রির চাক্ষুষ করলেন প্রায় লক্ষাধিক মানুষ। 

এদিনের সভায় দেব জানান, ‘অভিষেক বন্দ্যাপাধ্যায় এবং দিদি, এমন একটি প্রস্তাব দেন ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত ৬০ থেকে ৭০ বছরের স্বপ্ন, মনে হল, এটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে রাজ্য সরকার, দিদির হাত ধরে। আশা করি, পরের টার্মে মাস্টার প্ল্যানটা(Ghatal Master Plan) হয়ে যাবে। কেন্দ্র যদি করে তো ভালো, নাহলে দেখা যাক। এটা মানুষের কাজ, করতেই হবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি গত ১০ বছর ধরে বলছি। কিন্তু কেন্দ্র তা নিয়ে কিছু করেনি। এখন আমি আমাদের নেত্রী, মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাচ্ছি, আমি ঘাটালে থাকি বা না থাকি, মাস্টার প্ল্যানটা যেন হয়, তা দেখবেন। ২০২৪ সালে আমি জিতব, কি জিতব না, জানি না। তবে দিদির কাছে অনুরোধ, কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন। চাইব, দিদি সেই স্বপ্ন পূরণ করুন। দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।’

এরপরে বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি যদি না বলি দেব আমার সঙ্গে ঝগড়া করবে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি, আমার মুখ্যসচিব এবং আমাদের সেচ দফতরের সচিবের সঙ্গে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মেদিনীপুরে করে দিয়েছি। ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিত হওয়ার হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, ১৭ লাখ মানষ উপকৃত হবেন। কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে, আমি নির্দেশ দিচ্ছি, এটা যাতে পরিকল্পনা তৈরি করে যাতে আমার ৩-৪ বছরের মধ্যে তৈরি করে ফেলতে পারি। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদিভাই তো আর ভাইকে তো ফেরাতে পারে না। তাই তোমার আবদার আমি রাখছি দেব। তোমার কথা শুনে আমি কিন্তু করে দিলাম। এর জন্য একদিন মিষ্টি খাইয়ো না, এখানে সূর্য মোদকের খুব বিখ্যাত। অনেকেই এখান থেকে নিয়ে যায়। তবে আমি তো মিষ্টি খাই না। দেব আমার ভাইয়ের মতন। ওর কথা ফেলি কী করে। ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করতে আরও ১২৫০ কোটি টাকা লাগবে। সেটা আমরাই দিয়ে দেব। ৩-৪ বছর সময় লাগবে কাজটা শেষ করতে। দেব Champion of Ghatal Master Plan।’

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, অভিনব উদ্ভাবনকে কুর্নিশ নেটা নাগরিকদের

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক