এটিপির ক্রমতালিকায় একশোর মধ্যে চলে এলেন নাগাল

Share:

নিজস্ব প্রতিনিধি : এটিপি সিঙ্গলসের ক্রমতালিকায় একশোর মধ্যে চলে এলেন সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে ভারতের এই টেনিস তারকা এখন ৯৮ নম্বরে।

রবিবার চেন্নাই ওপেন চ্যালেঞ্জার্স ইভেন্ট জিতে নেন নাগাল। এর আগে গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ক্রমতালিকায় ২৭ নম্বরে থাকা কাজাখকিস্তানের খেলোয়াড় অ্যালেকজেন্ডার বুবলিককে হারিয়ে দেন নাগাল। এরপর দ্বিতীয় রাউন্ডে চিনের জানচেং শাংয়ের কাছে হেরে যান নাগাল। গত ৩৫ বছরে নাগালই একমাত্র খেলোয়াড় যিনি গ্রান্ড স্লাম বাছাই কোনও খেলোয়াড়কে হারিয়ে নজির গড়েছিলেন নাগাল। নাগালের এই দুর্ধর্ষ পারফরমেন্সের প্রতিফলন হয় ক্রমতালিকায়। সোমবার এটিপির যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, তাতে ২৩ ধাপ এগিয়ে এসেছে সুমিত নাগাল। চেন্নাই চ্যালেঞ্জার্সে চ্যাম্পিয়ান হয়ে ১২১ নম্বর থেকে নাগাল উঠে এলেন ৯৮ নম্বরে। এর আগে ২০১৯ সালে শেষ বার ক্রমতালিকায় একশোর মধ্যে ঢুকে পড়েছিলেন প্রজণেশ গুণেশ্বরন। এবার ভারতের দশম টেনিস খেলোয়াড় হিসাবে ক্রমতালিকায় একশোর মধ্যে ঢুকে পড়লেন নাগাল।

সোমবার এটিপির নতুন ক্রমতালিকা প্রকাশের পর সুনীল নাগাল জানান, ক্রমতালিকায় প্রথম একশোর মধ্যে ঢুকতে পেরেছি। দিনটি আমার কাছে আবেগের। দেশের মাটিতে খেলে সাফল্য পাওয়ায় খুব ভালো লাগছে। আমার দলের সকলের জন্য আমি গর্বিত, যারা প্রতিদিন আমার জন্য কঠোর পরিশ্রম করেছেন।

 

 

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন