মাত্র ১৩ বছর বয়সে রেললাইনে মরতে চেয়েছিলেন জনি লিভার

আমি ১৩ বছর বয়সে রেললাইনে মরতে গিয়েছিলাম। বাবার উপর বিরক্ত হয়ে। আমার শৈশব সত্যই খুব কঠিন ছিল, আমি যে শহরে বাস করতাম সেখানে সত্যিকারের খুনীরা বসবাস করত।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনি লিভার, এই নামটি শুনলেই আপনি অবিলম্বে মানুষটিকে ভালোবাসতে বাধ্য! ৯০ দশকের হিন্দি ছবিগুলিতে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনি লিভার। প্রায় ৪ দশক ধরে বলিউডে রাজত্ব চলছে তাঁর। সিরিয়াস হোক বা অ্যাকশন দৃশ্য, সবেতেই মজার ঠোকর দিতেন জনি লিভার। যাকে বলে একেবারে পারফেক্ট এন্টারটেইনমেন্ট। কৌতুক অভিনেতা হিসেবে জনি লিভারের ব্যতিক্রম আজও নেই বলিউড ইন্ডাস্ট্রিতে।

যাই হোক, ভগবান যেন আলাদাভাবেই তাঁকে গড়েছেন। বিনোদন তো দিতে পারেন সবাই, কিন্তু দর্শকদের হাসাতে কজন পারে! হাসানোর জন্যে সবরকম গুন যেন তাঁর মধ্যেই দিতেই পাঠিয়েছেন জনি লিভার। যাই হোক, আজ সেরা অভিনেতার একটি অন্ধকর অধ্যায়ের কথা আপনাদের সামনে আনব। একটা সময় নাকি, এই হাসিখুশি মানুষ টাই তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার পর্যায়ে চলে গিয়েছিলেন, যেটা একেবারেই অবিশ্বাস্য।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জনি লিভার নিজেই তাঁর অন্ধকার রহস্য উন্মোচন করেছেন, একটি সাক্ষাৎকারে, অভিনেতা জানিয়েছেন, কীভাবে তিনি তার জীবন নিয়ে একসময় খুবই বিরক্ত হয়েছিলেন, যে কারণে মাত্র ১৩ বছর বয়সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন জনি লিভার। অভিনেতার কথায়, “আমি ১৩ বছর বয়সে রেললাইনে মরতে গিয়েছিলাম। বাবার উপর বিরক্ত হয়ে। আমার শৈশব সত্যই খুব কঠিন ছিল, আমি যে শহরে বাস করতাম সেখানে সত্যিকারের খুনীরা বসবাস করত। যদি আমি অভিনেতা না হতাম, তাহলে হয়তো অপরাধ জগতের কোনও অপরাধী হতাম। স্থানীয় গ্যাংস্টার হয়ে উঠতাম। কিন্তু আমাকে আশীর্বাদ করার জন্য সর্বশক্তিমানের কাছে আমি কৃতজ্ঞ।” তবে এই মুহূর্তে জনি লিভার তার কেরিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এবং আজ তিনি আজ একটি বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?