চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলের মধ্যে অ্যাসিড যুক্ত খাবার খেয়ে অসুস্থ ইমরানের স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্কঃ জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ পিটিআই নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তবে জেলবন্দি অবস্থায় আচমকাই অসুস্থ হয়ে পড়েছে  বুশরা বিবি। একথা  জানিয়েছে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বর্তমানে তাঁর জেলের মধ্যেই চলছে চিকিৎসা।

বুশরা বিবির অসুস্থতা প্রসঙ্গে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, তাঁকে জেলে অ্যাসিড মিশ্রিত খাবার দেওয়া হয়েছে।  এরফলে তিনি বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বর্তমানে তিনি গুরুত্বর অসুস্থ। সেইকারণেই তাঁকে বাড়িতে সাব-কারাগার রাখা হয় সেই দাবি জানিয়েছে পিটিআই। বুশরা বিবির অসুস্থতা নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে, অ্যাসিড যুক্ত খাবার দেওয়ার ফলে তাঁর গলা এবং মুখ গুরুত্বর ক্ষতিগ্রস্থ হয়েছে । বর্তমানে তিনি জল এবং চায়ে ভেজান শুকনো টোষ্ট ছাড়া আর কিছুই খেতে পারছেন না। দ্রুত বুশরা বিবির চিকিৎসা দরকার।

বর্তমানে বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে পিটিআই পাকিস্তানের উচ্চ আদালতে যাবেন। তবে বর্তমানে বুশরা বিবি কেমন আছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, সরকারি গোপন তথ্য পাচার  পর  তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা  ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে  আদালত। শুধু ইমরানই নয় ১৪ বছরের জন্য কারাদণ্ড হল স্ত্রী বুশরা বিবির। এবার জেলের মধ্যে অ্যাসিড যুক্ত খাবার খেয়েই গুরুত্বর অসুস্থ হয়ে পড়লেন ইমরানের স্ত্রী।

 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ