বিরাট চমক! শাকিব-সোনালের ‘দরদ’-এর টিজার মুক্তি পাচ্ছে বুর্জ খালিফায়

এবার এই বুর্জ খালিফাতে প্রথমবার ফুটে উঠবে কোনও বাংলাদেশের ছবির টিজার। সম্প্রতি ছবির পরিচালক অনন্য মামুন নিজেই জানালেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বলিউড বা দক্ষিণী ছবির রাজ তো চলল অনেকদিন। এবার একটি বাংলা ছবিরও জায়গা হোক না দুবাইয়ের সেই বিখ্যাত স্থাপত্য বুর্জ খালিফাতে। হ্যাঁ, এবার এই অসাধ্য সাধন করতে চলেছেন ঢালিউডের বিখ্যাত পরিচালক অনন্য মামুন। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত ‘দরদ’ মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই। এই ছবির জন্যে অনেকদিন ধরেই আলোচনায় আছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এই ছবিতে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধেছেন। ছবির বেশিরভাগ দৃশ্যেরই শুটিং হয়েছে ভারতের বিভিন্ন জায়গা জুড়ে। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক ব্যপক সাড়া ফেলেছে ভক্তমনে। তবে এবার আরও চমক দেখাতে চলেছেন ছবির নির্মাতারা।

এর আগে দুবাইয়ের বিখ্যাত ভাস্কর্য বুর্জ খালিফাতে শুধুই জায়গা পেত হিন্দি এবং দক্ষিণী সিনেমা। শাহরুখ খানের যেকোনও ছবির টিজার, তাঁর জন্মদিন, এছাড়াও অনেক দক্ষিণী ছবির টিজার বুর্জ খালিফাতে প্রকাশ পেয়েছে। এবার এই বুর্জ খালিফাতে প্রথমবার ফুটে উঠবে কোনও বাংলাদেশের ছবির টিজার। সম্প্রতি ছবির পরিচালক অনন্য মামুন নিজেই জানালেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর প্রথম টিজার দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই দিলেন অনন্য মামুন।

একটি ভিডিও বার্তায় অনন্য মামুন জানালেন, তিনি এখন স্বপ্ন দেখছেন দুবাইয়ের বুর্জ খলিফার সামনে শাকিব সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্টদের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। বুর্জ খলিফার আকাশ ছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এই স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। বিরাট সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়। সাইকো থ্রিলার ‘দরদ’-এর শুটিং শুরু হয়েছিল গত বছর থেকে। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক-সহ ছয়টি ভাষায় মুক্তি পাবে ‘দরদ’। ছবিতে শাকিব-সোনালের পাশাপাশি আরও অভিনয় করবেন, সাফা মারওয়া, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?