পর পর ইজরায়েলি  বিমান হামলা, গাজায় মৃত্যু ৪০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল বাহিনী।  গাজা উপত্যকার মধ্যাঞ্চলে কয়েকটি আবাসিক এলাকায় এই হামলা চালায় ইজরায়েল। এই হামলার জেরে প্রাণ হারান ৪০ জন। আহত হয়েছেন ১০০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে দফায় দফায় হামলা চালায়  ইজরায়েল বাহিনী । এই হামলার জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

গাজার সরকারের তরফে জানান হয়েছে, গাজার দেইর এল-বালাহ শহরের একের পর এক বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের তালিকায় রয়েছে মহিলা এবং শিশুরা। বর্তমানে ওই এলাকায় চলছে জোরকদমে উদ্ধারকাজ।

ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ২৯ হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। জানা  গিয়েছে গাজায় প্রাণ এক হাজার শিশু হামলার কারণে একটি বা দুই করে পা হারিয়েছে। শুধু তাই নয় সংঘাত যত বাড়ছে ততই বেড়ে চলেছে গাজায় শিশু মৃত্যুর সংখ্যা।

 গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়