মুম্বই ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে মোহনবাগান

চলতি আইএসএলের শুরুটা বেশ দুর্দান্তভাবেই করেছিল এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলের শুরুটা বেশ দুর্দান্তভাবেই করেছিল এটিকে মোহনবাগান। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স এবং দ্বিতীয় ম্যাচে তথা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হেলায় উড়িয়ে দেয় সবুজ-মেরুন ব্রিগেড। তবে অনবদ্য ছন্দে ছুটতে থাকা হাবাসের দলের বিজয়রথ থামিয়ে দেয় মুম্বই সিটি এফি। গতবারের চ্যাম্পিয়নদের কাছে ৫-১ ব্যবধানে পরাজিত হয় রানার্সরা। যেটা হুগো বৌমাস, রয় কৃষ্ণদেরদের জন্য একটা বড় ধাক্কা বললেই চলে।

এমন অবস্থাতেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান। আর এই ম্যাচ থেকে ফের জয়ের সরণিতে ফেরাই হল তিনবারের চ্যাম্পিয়নদের একমাত্র লক্ষ্য। মুম্বই ম্যাচের কথা না ভেবে দলের ফুটবলারদের সামনে তাকানোর নির্দেশ দিয়েছেন কোচ হাবাস। জামশেদপুরের বিপক্ষে ফর্মেশনেও পরিবর্তন আনতে পারেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ।

সবুজ-মেরুনের জন্য একটা ভালো খবর যে, চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিরি। তবে জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে। পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এই মুহূর্তে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চতুর্থস্থানে রয়েছে এটিকে মোহনবাগান। আর এক পয়েন্ট কম নিয়ে হাবাস ব্রিগেডের পরেই রয়েছে জামশেদপুর।   

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের