২৭ রানে পরাজিত কিউয়িরা, আত্মবিশ্বাস বাড়ল অজি শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডকে পর্যদুস্ত করে টি ২০ বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল অস্ট্রেলিয়া। রবিবার টি ২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৭ রানে হারিয়ে দিল ম্যাথু ওয়েডের দল। চলতি বছরের জুন মাসে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর।

এদিন প্রথমে নিউজিল্যান্ডের কাছে টসে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে একাধিকবার খেলা ভেস্তে যায়। ১০.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১১৮ রান তোলে অস্ট্রেলিয়া। এদিন ৩০ বলে ৩৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন ট্রাভিস হেড। পাশাপাশি ম্যাথু শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল ঝোড়ো ইনিংস খেলেন। শর্ট ১১ বলে ২৭ রান করেন, অন্যদিকে ৯ বলে ২০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।  

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২৬ রান। রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৯৮ রান তুলতে পারে কিউয়িরা। এদিন প্রথমেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। সিরিজে প্রথমবার জায়গা পাওয়া স্পেনসার জনসন দুই ওভারে ১০ রান দিয়ে এক উইকেট নেন। পাশাপাশি একটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু শর্ট। ব্যাটে বলে এদিন নিজের ছাপ রেখে দিয়েন শর্ট। এদিন কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে গ্লেন ফিলিপ চেষ্টা করলেও জয়ের লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারেননি। ২৪ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস গড়ে তোলেন ম্যাক্সওয়েল। তবে ৯৮ রানের মাথাতেই থমকে যায় কিউয়িদের ইনিংস।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও