হঠাৎ ওজন বাড়ার কারণ মারাত্মক রোগ, ফাঁস করলেন ‘তিতলী’ মধুপ্রিয়া

কিন্তু সেই চরিত্রের মধ্যে তিনি কোনও স্তর খুঁজে পাননা। এছাড়াও লিড চরিত্রে তিনি অভিনয় করতে আসেন নি। এসেছেন অভিনেত্রী হতে। আর লিড চরিত্র না পাওয়ার ক্ষেত্রে ওজন কোনও কারণ নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘তিতলী’। দুর্দান্ত কনসেপ্টে তৈরি সিরিয়ালটি দর্শকদের কাছেও দারুণ প্রশংসা পেয়েছিল।কানে শুনতে পায়না গল্পের নায়িকা তিতলী, কিন্তু তাঁর স্বপ্ন আকাশ ছোঁয়ার। পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি, করেও ছিলেন। কিন্তু যার জন্যে তাঁকে পেরতে হয় একাধিক প্রতিকূলতা। যাই হোক, সিরিয়ালটি যেমন জনপ্রিয়তা অর্জন করেছিল, তেমনি তিতলীর একেকটা কাণ্ডে হাসিঠাট্টাও চলেছিল দর্শক মহলে।

যাই হোক, সিরিয়ালে তিতলি চরিত্রে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। কেরিয়ারের শুরুতে তাঁর মিষ্টি অভিনয় অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিল দর্শক হৃদয়ে। কিন্তু এরপর থেকে মধুপ্রিয়াকে আর কখনও সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যায়নি। কেবলই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু নায়িকা হতে পারছেন না কেন তিনি? অভিনয়তেও যথেষ্ঠ সুখ্যাতি রয়েছে তাঁর। তবে কী মধুপ্রিয়ার ওজন বেড়ে যাওয়ার কারণেই তিনি নায়িকার চরিত্রে সুযোগ পাচ্ছেন না? বিগত চার বছরে অনেকটাই ওজন বেড়েছে তাঁর। বর্তমানে ‘তোমাদের রানী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মধুপ্রিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেন লিড চরিত্রে মধুপ্রিয়া করেন না, সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে লিড চরিত্র অভিনয় করাটা সময়সাপেক্ষ। কিন্তু তিনি অপেক্ষা করতে চাননি। টাকাপয়সারও বিষয় থাকে। তাঁর মতে প্রোটাগনিস্টরা সব পারে করতে।

কিন্তু সেই চরিত্রের মধ্যে তিনি কোনও স্তর খুঁজে পাননা। এছাড়াও লিড চরিত্রে তিনি অভিনয় করতে আসেন নি। এসেছেন অভিনেত্রী হতে। আর লিড চরিত্র না পাওয়ার ক্ষেত্রে ওজন কোনও কারণ নয়। নায়িকাকে তো রোগা থাকতেই হবে। সেটাই তো নিয়ম। সুতরাং, রোগা হলেই নায়িকা হওয়া যায়, তা নয়। আর ওজন বাড়লেই সকলে ধরে নেয় অস্বাস্থ্যকর জীবন কাটাচ্ছে, তাও নয়। আসলে অভিনেত্রীর ইনসমনিয়া (রাতে না ঘুম আসার সমস্যা) রোগে আক্রান্ত, পাশাপাশি গ্যাসট্রিক আলসারও আছে। তাই ওজন বেড়ে যাচ্ছে। তাই খাওয়ার জন্যে তিনি মোটা হচ্ছেন না। আর এটা ঠিক যে, অভিনেত্রী হতে গেলে নির্দিষ্ট শরীর তৈরি করতে হয়। এটাই নিয়ম।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন