শহীদের মায়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিজেপি নেত্রীর বিরূদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি: শহীদ জগন্নাথ রায়ের মা প্রমীলা রায় তার ব্যাংক অ্যাকাউন্টের থেকে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনলেন পুত্রবধূ তথা ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায় ও আরেক নিকট আত্মীয় তপন বর্মনের বিরুদ্ধে। শনিবার সকালে ধূপগুড়ির বিধায়ক(MLA Dhupguri) নির্মল চন্দ্র রায়ের বাড়িতে উপস্থিত হন জগন্নাথ রায়ের মা প্রমিলা রায়। এই সংক্রান্ত অভিযোগ আনার পাশাপাশি বিধায়ককে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানান তিনি। প্রমিলা দেবী বলেন, ছেলে শহীদ হওয়ার পর সংশ্লিষ্ট দফতরের তরফে আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল।

আমি অসুস্থ মানুষ পড়াশুনা জানিনা। ছলে বলে আমার সেই টাকা আত্মসাৎ করেছে তাপসী রায় ও তপন বর্মন। আমি এই বিষয়ে একটা বিচার চেয়ে বিধায়কের কাছে এসেছি। তবে সেই নিকট আত্মীয় তপন বর্মন বলেন, আমি যেটুকু জানি প্রমিলা রায়ের(Pramila Roy) একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকেছিল। তাহলে ৫০ লক্ষ টাকা কিভাবে একাউন্টে এল। আসলে আমাদের কিছু নিকট আত্মীয় আমাদের কয়েকজনকে বদনাম করার জন্য এই সমস্ত কিছু করে যাচ্ছে। সঠিক তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে কোথা থেকে টাকা এলো এবং কোথায় কোথায় গেছে।

এই বিষয়ে বিজেপি প্রার্থী তাপসী বর্মন(Tapasi Barman) বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সরকারের যেই দফতর থেকে টাকা এসেছে তারা যদি ঘটনার তদন্ত করে তবে এটা পরিষ্কার হয়ে যাবে কাকে কত টাকা দেওয়া হয়েছিল। আর অন্য কারোর একাউন্টে টাকা ইচ্ছে করলেই তুলে নেওয়া যায় না। আমি চাই এটার একটা সঠিক তদন্ত হোক। এই বিষয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, শহীদ জগন্নাথ রায়ের মা আমার কাছে এসেছিল এবং অভিযোগ জানিয়েছে। তবে এই বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয়। আমি ওনাকে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাতে বলেছি।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন