মন্দির বাজারে দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল বোমা,গুলি, আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্দির বাজার: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দির বাজার থানার খেলারামপুরে বুধবার সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে জখম এক ব্যক্তি চিকিৎসাধীন ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে(Diamondharbour Hospital)। কয়েকদিন আগে থেকেই খেলারামপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল। বুধবার ভোর রাত থেকে হঠাৎই বোমাবাজি শুরু হয়। তারপরেই গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয় সাইরাজ মোল্লা নামে এক যুবক।

বুকে গুলি লাগায় আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ।পাল্টা তৃণমূল অভিযোগ করে বিজেপি দুষ্কৃতীরা এই গন্ডগোল করেছে। অভিযোগ পাল্টা অভিযোগে এখনো উত্তপ্ত মন্দির বাজারে খেলারামপুর এলাকা। অন্যদিকে,অবৈধ প্রেমের সম্পর্কের জেরে যুবক খুন নৈহাটিতে।

নৈহাটি(Naihati) দোগাছিয়া এলাকায় বাঁশ বাগান থেকে উদ্ধার ২৫ বছর বয়সী সুব্রত হালদার নামের এক যুবকের মৃতদেহ। পরিবারের সদস্যদের অভিযোগ পাশেই এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সুব্রত হালদার। মঙ্গলবার রাতে সেই গৃহবধূ মোমো খাবার জন্য ডাকে। তারপর থেকে সুব্রত হালদার রাতে বাড়ি ফেরে নি বলে জানান বাড়ির পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, বাড়ির পাশের বাঁশ বাগান সংলগ্ন পুকুরের পাশ থেকে যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা প্রথমে খবর দেন নৈহাটি থানার(Naihati P.S.) পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কি কারনে যুবকের মৃত্যু তা এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল সত্য ঘটনা।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস