১৫০ জন জমি ফেরতের তালিকাতে খুশি সন্দেশখালির মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’ নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত,বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জমি ফেরত এর আন্দোলন দেখেছে গোটা রাজ্য। বেআইনিভাবে জমি দখল ,মাছ চাষ করা ,লিজের টাকা আত্মসাৎ একাধিক অভিযোগ সন্দেশখালি শাসকদলের নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে মিছিল মিটিং আন্দোলন কর্মসূচি লাগাতার করেছে সন্দেশখালি গ্রামের মানুষ। ইতিমধ্যে সন্দেশখালি থানা(Sandeshkhali P.S.) ও নেজাট বিলে মোট ছটি পুলিশ ক্যাম্প করা হয়েছে। যেখানে পুলিশ বসিরহাট জেলার পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে সেখানে ২২ থেকে ৮৭ ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনের কাছে ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়েছে।

তার মধ্যে ১৫০ জন গ্রামবাসীকে তাদের সঠিক কাগজপত্র দিয়ে জমি ফেরত দিয়েছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তাই পেয়ে রীতিমতো খুশি ।কিন্তু এই জমি ফেরত নিয়ে আইনি বৈধতা তুললেন সন্দেশখালি সিপিএমের প্রাক্তন বিধায়ক(EX MLA) নিরাপদ সর্দার। এইভাবে রাজ্য সরকার কোন জমি ফেরত দিতে পারে না। জমি ফেরত আইনি বৈধতা নিয়ে একাধিক পদ্ধতি পর্যন্ত তুলেছেন। যেখানে কয়েক বছর ধরে অভিযোগ আসছিল। গ্রামবাসীদের জমি দখল করেছে শাসক দলের নেতাকর্মী সমর্থকরা, সেই জমি উপযুক্ত নদীপত্র দেখিয়ে যখন প্রশাসন একে একে গ্রামবাসীদের জমির ফেরত দিচ্ছে সেখানেই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক নিরাপদ সর্দার(Nirapada Sardar)। এদিকে,বেড়মজুরের ঝুপ খালি এলাকায় নতুন করে আবার বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বুধবার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির বিক্ষোভকারী মহিলাদের বহিরাগত বলেছেন তার প্রতিবাদে ও শেখ শাহাজাহান(Sk.Sahazahan) ও তার ভাই শেখ সিরাজউদ্দীনকে গ্রেফতারের দাবিতে মহিলারা গন ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি ঝুপখালি এলাকায় তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা বেড়মজুরে পুলিশ সহায়তা ক্যাম্পে এসে একটি ডেপুটিশন জমা দেন ।সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কানমারী বাজার সংলগ্ন একটি মাঠ দখল করে শান্তনু জানা নামে এক তৃণমূল কর্মী বাজার তৈরি করছিলেন বলে অভিযোগ।নির্মীয়মান এই বাজার ভেঙে দিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা। তাদের দাবি এই খেলার মাঠ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি এই তৃণমূল নেতা আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল