জিএসটি কর ফাঁকি দেওয়ার অপরাধে দিনভর ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক ও নিউ ব্যারাকপুর: জি এস টি কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে শহর ও শহরতলীর একাধিক জায়গায় ইডি(ED) হানা দেয়।সল্টলেক সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থা, সৃজন কর্পোরেট পার্ক এর ১৬ তলায় অবস্থিত সংস্থা। যার নাম এবিলিটি গেমস। সেখানে ইডি অফিসাররা তল্লাশি চালায়।মূলত এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জিএসটি কর ফাঁকি দেওয়ার। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার,উত্তর ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকায় এক বেসরকারি সংস্থার কর্মী সর্বানী ভকত এর বাড়িতে বুধবার সকালে ইডি হানা দেয়।

তার স্বামী রাজু ভকত পেশায় গাড়ির চালক। উত্তরপ্রদেশের(Uttarpradesh) একটি অনলাইন গেমিং এ্যাপস এর আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে ইডির এই অভিযান বলে জানা গিয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে এই গেমিং অ্যাপস এর ম্যানেজার ছিলেন এই সর্বানী ভগত। উত্তর প্রদেশের একটি অন লাইন অ্যাপস গেমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।সেই সংস্থার কারবার চলত কলকাতা থেকেও। তার তদন্তে নেমেই ইডির আধিকারিকরা ব্যারাকপুর মহকুমার ইছাপুরের বাসিন্দা ঐ মহিলার হদিস পায়। তার বাড়িতে দিন ভর তল্লাশি চলে। সল্টলেক ও উত্তর ব্যারাকপুর সহ একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান এদিন সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি ছিল।

অন্যদিকে,পৃথক পৃথকভাবে সীমান্ত এলাকা থেকে ১১ জন বাংলাদেশিকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠাল স্বরূপনগর থানা(Swarupnagar P.S.) পুলিশ ।পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যার পর , তারালি , বিথারী ও হাকিমপুর বিওপি এলাকার দিয়ে অবৈধভাবে যাতায়াত করার সময় ১১ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ(BSF) একশ বার নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী । আরো জানা যায়, তাদের কাছে কোন বৈধ নথিপত্র ছিল না পরে ওই ১১জন বাংলাদেশিকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ । পুলিশ তাদেরকে গ্রেফতার করে বুধবার পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানা |

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল