ভিন রাজ্য থেকে শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : শেখ শাহজাহানের পর এবার তাঁর ঘনিষ্ঠ আমির গাজিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। ওড়িশার রৌরকেল্লা থেকে তাকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার আমিরকেও আদালতে পেশ করা হয়। আদালত আমির গাজিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, আমির গাজি সন্দেশখালির বাসিন্দা। আমির গাজি সন্দেশখালি কাণ্ডে ধৃত উত্তম সর্দারের ঘনিষ্ঠ। আমিরের বিরুদ্ধে অত্যাচার, জবরদখল, মারধর, হুমকি দেওয়া ও ধর্ষণের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। বুধবার রাতেই তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। শাহজাহানের পাশাপাশি আমিরকে অনেকদিন ধরেই পুলিশ খুঁজছিল। শেষ পর্যন্ত ফোনের লোকেশন দেখে তদন্তকারীরা বুঝতে পারে আমির রৌরকেল্লায় লুকিয়ে রয়েছে। এরপর বুধবার রাতে বসিরহাট পুলিশের একটি দল রৌরকেল্লা পৌঁছোয় ও আমিরকে গ্রেফতার করে।

এর আগে শাহজাহান ঘনিষ্ঠ একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এবার সন্দেশখালিকাণ্ডের ৫৫ দিন পর পুলিশের জালে ধরা পড়লেন খোদ শেখ শাহজাহানই। ইতিমধ্যে আদালত শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

 

 

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়