Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোদির মুখে নেই CAA নিয়ে কোনও বার্তা, হতাশ মতুয়ারা

কৃষ্ণগরের সভা থেকে মতুয়া সমাজের জন্য কোনও বার্তাই দিলেন না মোদি। একটিও শব্দ খরচ করলেন না CAA লাগু করা নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ছিল, ভালবাসা ছিল, কত স্বপ্ন ছিল, সব ভেসে গেল। হ্যাঁ এই গানই এখন বাজছে বিজেপি(BJP) নেতাদের ঘরে ঘরে। বিশেষ করে যারা মতুয়া(Matua), তাঁরা এদিন সকাল থেকেই তাকিয়ে ছিলেন কৃষ্ণনগরের(Krishnanagar) পানে, যদি সেখান থেকে প্রধানমন্ত্রী নাগরিকত্ব ইস্যু নিয়ে কিছু ঘোষণা করেন। কিন্ত সেই আশায় জল দিলেন খোদ নরেন্দ্র মোদি(Narendra Modi)। মতুয়াদের নাগরিকত্ব ও CAA লাগু করা নিয়ে টুঁ শব্দটিও করলেন না। অথচ এদিন তাঁর সভায় ভিড় জমিয়েছিলেন মতুয়ারা। সভায় ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের মুখ থেকেও এদিন মতুয়াদের নাগরিকত্ব ও CAA লাগু করা নিয়ে কিছু শোনা যায়নি। সব থেকে বড় কথা সভায় হাজির ছিলেন মতুয়াদের ঠাকুরবাড়ির বড় ছেলে তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অথচ তিনিও নীরবই রইলেন মতুয়াদের নাগরিকত্ব ও CAA লাগু করা নিয়ে। আর সেখানেই হতাশা গ্রাস করেছে বিজেপির মতুয়া নেতাদের।

বাংলার দুটি লোকসভা কেন্দ্র রানাঘাট ও বনগাঁ মতুয়া অধ্যুষিত। উনিশের ভোটে এই মতুয়া সমাজকেই নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে ভোট চেয়েছিল বিজেপি। পেয়েওছিল। ২টি লোকসভা কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। একুশের নির্বাচনে কিন্তু সেই মতুয়া ভোট ফের তৃণমূলমুখী হওয়ার ছবি ধরা পড়েছিল। সেই ধারা বজায় ছিল পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনেও। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন বাংলার মতুয়া সমাজের বিজেপি নেতারা আশা করেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো মতুয়াদের জন্য কিছু ঘোষণা করবেন। কিন্তু সেই আশা বৃথাই গিয়েছে। মোদি কৃষ্ণনগরের সভা থেকে বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রেই পদ্মফুল ফোটানোর আর্জি জানিয়েছেন। কিন্তু কোন পথে হাঁটলে পদ্ম ফুটবে সেই রাস্তা বিজেপির নেতাদের দেখাননি তিনি। কারণ সম্ভবত তিনি নিজেও তা জানেন না। কেননা তাঁর দলের জয় যে দাঁড়িয়ে ছিল মিথ্যা প্রতিশ্রুতির আর জুলুমবাজির ওপরে সেটা এখন বাংলার মানুষেরা বেশ ভালই বুঝে গিয়েছেন। মোদি নিজেও সম্ভবত জানেন, বাংলায় CAA লাগু করা সম্ভব নয় রাজ্য সরকারের সহায়তা ছাড়া। আর তাই এদিন তিনি নিরবই থেকেছেন।

CAA নিয়ে এদিন মোদির নিরবতাকে হাতিয়ার করেছে তৃণমূল। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন, মতুয়াদের জন্য তাঁর প্রাণ আর কাঁদছে না। মতুয়াদের জন্য আর কিছু করার ভাবনা তাঁর মাথায় আসছে না। মতুয়াদের নাগরিকত্বের দাবি তাঁর কাছে এখন আর মাথা ব্যাথার কারণ নয়। মতুয়ারা এখন তাঁর কাছে শুধু ভোট ব্যাঙ্ক। ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার ভোট ব্যাঙ্ক। আর তাই লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে নতুন করে কোনও প্রতিশ্রুতি তিনি দেননি। কেননা দিলেই তা মানুষ ধরে ফেলবে। মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ আর বিজেপির দিকে ভেসে যাবে না। বরঞ্চ তাঁরা এবার বিজেপি আর প্রধানমন্ত্রীর মিথ্যাচারের মুখোশটা টেনে ছুঁড়ে ফেলে দেবেন। ২৪’র ভোটের প্রচারে মোদি যতবারই কৃষ্ণনগর, রানাঘাট আর বনহাঁতে আসুন না কেন, এবার আর ভুল করবেন না মতুয়ারা। দাবি জোড়াফুল শিবিরের।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের