জেনে নিন, কোথায়, কখন হবে আগামী আইপিএলের ম্যাচগুলি

ভারতের মাটিতেই বসতে চলেছে আগামী আইপিএলের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতেই বসতে চলেছে আগামী আইপিএলের আসর। সেই ইঙ্গিতটা আগেই দিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে আসন্ন টুর্নামেন্টে প্রতিটা দলকেই কমপক্ষে দু’টি করে ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে। এমনটাই ঠিক হয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। আর সেই ভেন্যু ঠিক করবে বিসিসিআই-ই।

আর নিরপেক্ষ ভেন্যুগুলিতে খেলার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আলাদা করে অনুরোধ জানাবে ভারতীয় বোর্ড। জানা গিয়েছে, ছোট এবং পিছিয়ে পড়া রাজ্যগুলির ক্রিকেটীয় পরিকাঠামোগত উন্নতির জন্য অর্থ বরাদ্দ করেছে বিসিসিআই। কিন্তু অনেক রাজ্যের ক্রিকেট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, তারা কোনও ম্যাচ আয়োজন করার দায়িত্ব পাচ্ছে না। ফলে স্টেডিয়ামগুলি পড়েই থাকছে। তাই বাধ্য হয়ে সেই সমস্ত রাজ্যগুলিকে আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্ব দিতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

আগামী বছরের ২ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। চলতি মাসেই বসবে মেগা নিলামের আসর।

 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের