বারাসতে মোদীর সভা, যশোর রোডে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার বারাসতের কাছারি ময়দানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। আর এই সভাকে কেন্দ্র করে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল যশোর রোড দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের। এদিন সকাল থেকেই যশোর রোড জুড়ে ছিল তীব্র যানজট। সেই জানজটের মধ্যে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। প্রশ্ন উঠছে, অফিস ডে-তেই কেন প্রধানমন্ত্রীর সভা রাখা হল। এই সমাবেশ কি ছুটির দিনে রাখা যেত না?

এদিন প্রথমে এসপ্লেনেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তলা দিয়ে মেট্রো পথে যাত্রা করেন যাত্রা করেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া থেকে হেলিকপ্টারে করে প্রথমে চলে আসেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী যাত্রা করেন বারাসতের উদ্দেশ্যে। যে পথ দিয়ে প্রধানমন্ত্রী এদিন বারাসতে আসেন সেটি হল যশোর রোড। কলকাতার উপকণ্ঠে ব্যস্ততম রাস্তা হল এই যশোর রোড। বারাসত, বসিরহাট থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ এই সড়কপথের মাধ্যমেই। প্রতিদিন লাখো লাখো যাত্রী দিনের ব্যস্ত সময়ে এই সড়কপথ দিয়ে যাতায়াত করেন। বুধবার প্রধানমন্ত্রীর সভা থাকায় সকাল থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে যশোর রোডের ওপর আটকে পড়ে বাস, অটো থেকে শুরু করে অ্যাম্বলেন্সও। যানজটের জেরে রোগী ভর্তি অ্যাম্বুলেন্সকেও যাতায়াতের পথ করে দেওয়া সম্ভব হয়নি।

যশোর রোডে দীর্ঘক্ষণ আটকে থাকায় রীতিমতো দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীরা। দুর্ভোগের মধ্যে পড়া এক নিত্যযাত্রী জানান, ‘অফিস যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু কতক্ষণে যে পৌঁছোব, বুঝতে পারছি না। সভা ডাকার কি আর দিন পেল না? অফিস-কাচারির দিনেই ডাকতে হল। ছুটির দিনেও তো করা যেত।‘ এদিন প্রধানমন্ত্রীর সভায় মহিলাদের উপস্থিতি ছিল বেশি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা শুরুর আগে সভায় উপস্থিত এক মহিলা জ্ঞান হারান। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল