কোহলিকে সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক বললেন, ইরফান

ভারতের টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বকালের সেরার তালিকায় বরাবরই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বকালের সেরার তালিকায় বরাবরই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, তাঁর হাত ধরেই টিম ইন্ডিয়ার, ‘ঘরে বাঘ, বাইরে বিড়াল’ তকমাটা অনেকটা ঘুচে ছিল। দেশের এই প্রাক্তন অধিনায়কের টেস্ট ক্রিকেটে সাফল্যের হার ছিল ৪৩ শতাংশের কাছাকাছি। তবে পরে সেটাকে ছাড়িয়ে যান আরেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিসংখ্যান দাঁড়ায় ৪৫ শতাংশ।

তবে এই দু’জন সেরা ক্যাপ্টেনকে সরিয়ে দিয়ে এখন টেস্ট ক্রিকেটের সাফল্যের চূড়ায় বসে পড়েছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার বর্তমান নেতা ৬৬টি টেস্টের মধ্যে ৩৯টি জিতে ইতিমধ্যেই সাফল্যের নিরিখে সৌরভ ও ধোনির থেকে ওপরে উঠে গিয়েছেন। যেটা খুবই মুদ্ধ করেছে দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে।

সম্প্রতি পাঠান বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ৫৯.০৯ শতাংশ জয় নিয়ে ইতিমধ্যেই ও সবার ওপরে রয়েছে। যেটা সত্যিই খুব একটা সহজ বিষয় নয়’।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের