ধর্মশালা টেস্টে নয়া নজির গড়লেন কুলদীপ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি : ৯২ বছরে এই প্রথম বার। ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়লেন কুলদীপ যাদব। কুলদীপ যাদবই একমাত্র বোলার যিনি দুই হাজারেরও কম বল করে ৫০টি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদবের পরেই রয়েছে অক্ষয় প্যাটেল ও যশপ্রীত বুমরা।

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথমদিনে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। পাঁচ উইকেট নেওয়ার পরই টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন কুলদীপ যাদব। ১৮৭১টি বল করে টেস্ট ক্রিকেটে ৫০টি উইকেট তুলে নিলেন কুলদীপ। কুলদীপ যাদবের পরেই রয়েছে অক্ষয় প্যাটেল ও যশপ্রীত বুমরা। অক্ষয় প্যাটেল ২২০৫টি বল করে টেস্ট ক্রিকেটে ৫০টি উইকেট নেন। এরপর যশপ্রীত বুমরা ২৫২০টি বল করে ৫০টি উইকেট নেন।

২০১৭ সালের ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল কুলদীপের। শেষপর্যন্ত এই ধর্মশালাতেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির হাসিল করলেন ভারতের এই স্পিনার। এদিন কুলদীপ যাদবের সঙ্গে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন চার উইকেট। রবিচন্দ্রন অশ্বিনেরও এটা শততম টেস্ট। অশ্বিন কী এই ধর্মশালায় নতুন কিছু নজির গড়বেন, এখন সেটাই দেখার।  

 

 

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা