শুক্র না শনি, কবে পালন করবেন শিবরাত্রি?

যাঁরা চার প্রহরে চারবার শিবের অভিষেক করাবেন তাঁরা শুক্রে রাত আটটার পর থেকে পুজো শুরু করতে পারেন। চার প্রহরে চারবার পুজো করলে চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শিবরাত্রি। আগামীকাল আবার নারীদিবসও। প্রথা অনুযায়ী, শিবরাত্রির ঠিক আগের দিনই পালন করা হয় সংযম। সম্পুর্ন নিরামিষ খেতে হয়। আর শিবের উপোস ভাঙার পর অন্ন খেতে হয়। ইতিমধ্যে সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পাশাপাশি শহরের সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে উৎসবের প্রস্তুতি। তবে ঠিক কবে পড়েছে শিবরাত্রি, শনিবার না রবিবার? শিবরাত্রির সময় না শেষ হওয়া পর্যন্ত শিবের উপবাস ভাঙা যাবেনা।

মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত। কিন্তু অনেকেই ভাবছেন, ঠিক কবে পালন করবেন শিবরাত্রি? তাঁদেরকে জানিয়ে রাখি, এ বছর শুক্র এবং শনি দু’দিনই শিবরাত্রি পালন করতে পারবেন। চতুর্দশী শুরু হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে। থাকবে শনিবার বিকেল পর্যন্ত। সুতরাং শুক্রবার সারা রাত থাকছে চতুর্দশী। এছাড়াও যারা বাড়িতে শিবলিঙ্গ অভিষেক করতে চান, তারা শুক্রবার রাতেই তা করিয়ে নিতে পারেন। 

এছাড়াও যাঁরা বৈষ্ণব বা গোস্বামী মতে পুজো করেন, তাঁরা শনিবার শিবরাত্রি পালন করুন। যাঁরা চার প্রহরে চারবার শিবের অভিষেক করাবেন তাঁরা শুক্রে রাত আটটার পর থেকে পুজো শুরু করতে পারেন। চার প্রহরে চারবার পুজো করলে চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করতে হবে। প্রত্যেক প্রহরে এক একটি শিবলিঙ্গের অভিষেক করাবেন। সেক্ষেত্রে নিয়ম সবার জন্যে একই! প্রথম প্রহরের শিবের অভিষেক হবে দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে দধি অর্থাৎ দই দিয়ে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং শেষ প্রহর মধু দিয়ে।

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ