অ্যাসিড আক্রান্ত নারীদের মুখে হাসি ফোটাল এই সংস্থা

অ্যাসিড আক্রান্তদের সামগ্রিক সুস্থতার জন্য নিয়মিত চেক-আপ, মৌখিক স্বাস্থ্যবিধি এবং মানসিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলকাতায় প্রয়োজনীয় ডেন্টাল কেয়ার সলিউশনের মাধ্যমে অ্যাসিড আক্রান্তদের মুখের হাসি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে অনন্য অধিবেশন আয়োজিত করেছিল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন (কলকাতা সিটি), ব্রেভ সোল ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ ক্যালকাটা হাইল্যান্ড পার্ক ৩২৯১ এবং হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক।

উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার, স্বনামধন্য লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী পৌষালী বন্দ্যোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন শ্রীমতী মানসী রায়চৌধুরী, হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের প্রতিষ্ঠাতা চিকিৎসক দম্পতি ডঃ বিশ্বজিৎ পান্ডা এবং ডঃ কৃষ্ণকালী চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অ্যাসিড আক্রান্তদের সামগ্রিক সুস্থতার জন্য নিয়মিত চেক-আপ, মৌখিক স্বাস্থ্যবিধি এবং মানসিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাথমিক জরুরী চিকিৎসার পর দাঁতের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন।পুনর্গঠনমূলক সার্জারি, অর্থোডন্টিক চিকিত্সা, প্রস্থেটিক রিহ্যাবিলেশন, কসমেটিক রিহ্যাবিলেশন এই সব আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলোর মাধ্যমেই অ্যাসিড আক্রান্তদের দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে। হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে নারী দিবসের সন্মানিত হয়ে ব্রেভ সোল ফাউন্ডেশন কলকাতা চ্যাপ্টারের সদস্যা শ্রীমতী কাকলি দাস, শ্রীমতী শাম্মী, শ্রীমতি আঙ্গুরা বিবি, শ্রীমতি মনিকা মণ্ডল, শ্রীমতি পলি দেবনাথ বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিবিসিটি, ওপিজি, স্ক্যানার, লেজার ও তৎসহ সমস্ত আধুনিক দাঁতের চিকিৎসার সুবিধা হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের রবীন্দ্র সরোবর, অজয় নগর, টালিগঞ্জ সব শাখাতেই উপলব্ধ। 

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ