আইএসএলে টানা দ্বিতীয় হারের মুখ দেখল এটিকে মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুম্বইয়ের পর জামশেদপুরের কাছেও হারতে হল এটিকে মোহনবাগানকে। গোয়ার জিএমসি স্টেডিয়ামে ২-১ ব্যবধানে পরাজিত হল সবুজ-মেরুন। যার ফলে চলতি আইএসএলে টানা দু’টি হারের মুখ দেখল হাবাসের দল। 

গত ম্যাচে মুম্বই সিটি-র বিরুদ্ধেও ৫-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল কলকাতার এই খ্যাতনামা দলটি। ফলে জামশেদপুরের বিপক্ষে জয়ের সরণিতে ফেরাই ছিল রয় কৃষ্ণ, বৌমাসদের কাছে একটা চ্যালেঞ্জ। কিন্তু তারা সেটা পারল না। গোটা ম্যাচে চেষ্টা করেও বল প্রতিপক্ষের জালে জড়াতে পারলেন না এটিকে মোহনবাগানের ফরোয়ার্ডরা। ৮৯ মিনিটে প্রীতম কোটাল গোল করে ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেননি। কারণ, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন না থাকলে, আর গোলের নীচে অমরিন্দর না থাকলে হয়তো এদিন আরও বড় ব্যবধানে হারতে হতো তিনবারের চ্যাম্পিয়নদের।

জামশেদপুরের হয়ে গোলগুলি করেন সেমিলেন ডঙ্গেল (৩৭ মিনিট) এবং অ্যালেক্স (৮৪ মিনিট)। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দু’ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি। আর সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রইল হাবাস ব্রিগেড। ম্যাচের সেরা হয়েছেন জিতেন্দ্রর সিং। মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। টেবিলের নবমস্থানে রয়েছে লাল-হলুদ।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের